এসএসসি ২০২৬। রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৫)—ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে

· Prothom Alo

রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন

Visit catcross.biz for more information.

অধ্যায়–৫

১. Cl2O7 যৌগে Cl এর জারণ সংখ্যা কত?

ক. 2 খ. 7 

গ. 6 ঘ. 4

২. থায়োসালফেট মূলকের সঠিক সংকেত কোনটি?

ক. SO2-3 খ. SO42- 

গ. SO22- ঘ. S2O32-

৩. NaCl এর সংকেত কী প্রকাশ করে?

ক. যৌগে Na ও Cl এর ধারণা খ. যৌগে Na ও Cl এর অনুপাত 

গ. যৌগের অণুতে Na ও Cl এর অনুপাত

ঘ. যৌগে Na ও Cl এর ধর্ম

৪. ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে কী বলে?

ক. ক্যাটায়ন খ. অ্যানায়ন

গ. উভধর্মী ঘ. নিরপেক্ষ

৫. ক্লোরিন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে—

i. ইলেকট্রন শেয়ার করে ii. ইলেকট্রন গ্রহণ করে 

iii. ইলেকট্রন ত্যাগ করে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. ধাতুগুলো অষ্টক পূর্ণ করে—

i. ইলেকট্রন গ্রহণ করে ii. ইলেকট্রন ত্যাগ করে 

iii. আয়নিক যৌগ গঠন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. মিথেন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি?

ক. 0 খ. 1 

গ. 2 ঘ. 4

৮. পানির অণুর আকৃতি কীরূপ?

ক. রৈখিক খ. কৌণিক

গ. চতুস্তলকীয় ঘ. পিরামিডীয়

৯. তুঁতের সংকেত কোনটি?

ক. CuSO4.5H2O খ. CuSO4.5HO 

গ. CuSO4.H2O ঘ. CuSO45HO

১০. CH4 যৌগটির বন্ধনের ক্ষেত্রে—

i. একটি ধাতু ও একটি অধাতু পরমাণুর মধ্যে বন্ধন গঠিত হয় 

ii. দুটি অধাতব পরমাণুর মধ্যে বন্ধন গঠিত হয়

iii. সমযোজী বন্ধন বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের চিত্র দেখে ১১–১২ নম্বর প্রশ্নগুলোর 

উত্তর দাও।

১১. চিত্র–I এর যোজনী ইলেকট্রন কতটি?

ক. 2 খ. 3 

গ. 5 ঘ. 8

১২. চিত্র–I এর মৌল কোন ধরনের বন্ধন 

গঠন করে?

ক. আয়নিক খ. সমযোজী 

গ. ধাতব ঘ. আয়নিক সমযোজী

১৩. চিত্র–II এর পরমাণুতে—

i. ইলেকট্রনসংখ্যা 20 ii. প্রোটনসংখ্যা 19

iii. নিউট্রনসংখ্যা 20

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. জৈব দ্রাবকে দ্রবণীয় কোনটি?

ক. Na খ. MgCl2 

গ. CCl4 ঘ. He

সঠিক উত্তর

১. খ ২. ঘ ৩. গ ৪. খ ৫. ক ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. গ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. গ

চিন্ময় কুমার দাস, শিক্ষক
খুলনা জিলা স্কুল, খুলনা

Read full story at source