শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড: ১৩ বলে ২৩ রান করে আউট অ্যালেন
· Prothom Alo

ফিরলেন অ্যালেন
নিউজিল্যান্ড: ৩.১ ওভারে ৩০/১
ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের মূল ভরসা দুই ওপেনার ফিল অ্যালেন ও টিম সাইফার্ট। আজ শ্রীলঙ্কার বিপক্ষেও দুজনে দারুণ শুরু করেছিলেন।
Visit forestarrow.rest for more information.
প্রথম ৩ ওভার শেষে ৩০ রান তুলেছিল তারা। তবে চতুর্থ ওভারের প্রথম বলে মহিশ তিকশানার বলে ফিরেছেন অ্যালেন। ১৩ বলে ২৩ রান করে তিকশানার হাতেই ক্যাচ দিয়েছেন তিনি।
শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড: যে যেখানে দাঁড়িয়ে
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে শ্রীলঙ্কা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে বিশ্বকাপ এখানেই শেষ হয়ে যাবে এবারের টুর্নামেন্টের সহ–আয়োজক শ্রীলঙ্কার।
আজ জিতবে কোন দলঅন্যদিকে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই আজ হারলেও টুর্নামেন্টে টিকে থাকবে তারা। তবে তাতে দলটির সেমিফাইনালে খেলা নানা সমীকরণের ওপর নির্ভর করবে।
ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা
কলম্বোতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক চারিত আসালাঙ্কা।
নিউজিল্যান্ড দলেও পরিবর্তন একটি। বাদ পড়েছেন অলরাউন্ডার জিমি নিশাম। সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার কোল ম্যাকনকি।