ফুলুরির রেসিপি
· Prothom Alo
উপকরণ
বেসন: ১ কাপ
বেকিং পাউডার: দেড় চা-চামচ
Visit salonsustainability.club for more information.
লবণ: আধা চা-চামচ
ভাজা জিরার গুঁড়া: আধা চা-চামচ
পুদিনাপাতার কুচি: ২ টেবিল চামচ
তেল: ভাজার জন্য
হলুদগুঁড়া: আধা চা-চামচ
মরিচগুঁড়া: আধা চা-চামচ
আদাবাটা: সিকি চা-চামচ
পেঁয়াজকুচি: ২টি
কাঁচা মরিচের কুচি: ১ টেবিল চামচ
প্রণালি
একটি গামলায় পেঁয়াজ, কাঁচা মরিচের কুচি, লবণ, ধনেপাতার কুচি হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিন।
অন্য একটি শুকনা পাত্রে বেসনের সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে কাঁচা মরিচ, পেঁয়াজ ও ধনেপাতার মিশ্রণে দিন।
এবারে এগুলোর সঙ্গে হলুদ, মরিচ ও ভাজা জিরার গুঁড়া এবং আধা কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।
কড়াইয়ে তেল গরম করে এক টেবিল চামচ বেসনের গোলা ছাড়ুন।
সঙ্গে সঙ্গে ফুলে ভেসে ওপরে উঠলে বুঝে নিতে হবে তেলের তাপ ঠিক আছে।
কড়া আঁচে একসঙ্গে পাঁচ/ছয়টি ফুলুরি মচমচে করে ভেজে তেল ছেঁকে উঠিয়ে টিস্যু পেপারের ওপরে রাখুন।
পালংশাক, পুঁইশাক বা অন্য কোনো শাকপাতা কুচি করেও বেসনের সঙ্গে মিশিয়ে ফুলুরি তৈরি করা যায়।
তেঁতুল ও পুদিনাপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।