ঈদের দিন যেভাবে লেবু মাছে ভাত রান্না করবেন, রেসিপি জেনে রাখুন

· Prothom Alo

ঈদের দিন দুপুরে বা রাতের দাওয়াতে জম্পেশ খাবারের ভিড়ে একটু হালকা খাবার খেতে মন চায় অনেকেরই। দেখুন তেমনি একটি রান্না। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

উপকরণ

  • ফিশ ফিলে ৫০০ গ্রাম

    Visit zeppelin.cool for more information.

  • লবণ পরিমাণমতো

  • গোলমরিচ আধা চা-চামচ

  • লেবুর রস ৩ টেবিল চামচ

  • মাখন ২ টেবিল চামচ

  • রসুনকুচি ১ টেবিল চামচ

  • বাসমতী চাল ৪ কাপ

  • লেবুর খোসাকুচি পরিমাণমতো

  • ধনেপাতা পরিমাণমতো।

প্রণালি

  • লবণ, গোলমরিচ ও লেবুর রস দিয়ে মাছ ম্যারিনেট করে রাখুন ২০ মিনিট।

  • বাসমতী চাল রান্না করে রাখুন।

  • চুলায় প্যান দিয়ে মাখনে রসুনকুচি হালকা ভেজে নিন।

  • এরপর মাছ ভেজে নিন।

  • মাছের সঙ্গে এবার ভাত দিয়ে দিন।

  • হয়ে গেলে পরিবেশনের সময় ওপরে লেবুর খোসাকুচি ও ধনেপাতা দিন।

খোলা আকাশের নিচে ইফতার ও সাহ্‌রি

Read full story at source