সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১৪ মার্চ, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit catcrossgame.com for more information.
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
জাতীয় সংসদ অধিবেশনএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাব গ্রহণ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এটিকে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও বর্বর নির্যাতনের শিকার কয়েক লাখ নারীর আত্মত্যাগের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে দলটি।
ওয়াকআউট, ধূমপান, বুড়ো আঙুলে ঘটনাবহুল সেই সব দিন
ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানানযাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের, বাদ-প্রতিবাদ আর বিরোধী দলের ওয়াকআউটে প্রথম অধিবেশনেই ছড়াল উত্তাপ, তা নিয়ে আলোচনা থেমে নেই। কিন্তু এমন পরিস্থিতি কি এবারই প্রথম? ইতিহাসে ফিরে তাকালে দেখা যাবে, এমন ঘটনা ঘটেছে আগেও। গণপরিষদ থেকে গত ১২টি সংসদের অধিবেশনের প্রথম দিনের অনেকটি ছিল ঘটনাবহুল।
ইরান আত্মসমর্পণ করতে চলেছে, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পশিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭-এর নেতাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করতে চলেছে। গত বুধবার জি-৭ নেতাদের ভার্চ্যুয়াল বৈঠকে এ কথা বলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ইয়াং ছিলাম, ভুল সিদ্ধান্ত নিয়েছি...
শামীম হাসান সরকার। ছবি: ফেসবুক থেকেকাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের প্রচার শুরু হয়েছিল ২০১৮ সালে। প্রচারের শুরু থেকেই জনপ্রিয়তা পায় এই নাটকের কাবিলা, নেহাল, শুভ, আরেফিন, হাবু ভাই চরিত্রগুলো। তবে প্রথম দুই মৌসুম শেষে নেহাল ও আরেফিন চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার বিদায় নেন।
সালমানের রানআউট ঘিরে উত্তেজনা: মাঠে কী হয়েছিল
মাঠ ছাড়ার সময় ক্ষোভ প্রকাশ করেন সালমান আগাসালমান আগা আর মোহাম্মদ রিজওয়ানের জুটিতে পাকিস্তান এগোচ্ছিল ভালোভাবেই। বাংলাদেশ জুটি ভাঙতে পারছিল না, ম্যাচও এগোচ্ছিল ঢিমেতালে। এর মধ্যেই হুট করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আউট হয়ে হেলমেট-গ্লাভস ছুড়ে মারেন সালমান আগা, তর্কে জড়ান লিটন দাসের সঙ্গেও।