ঈদের খুশির ছোঁয়া ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে
· Prothom Alo

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই খুশির পূর্ণতা পায় যখন আমরা একে অপরের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। প্রতিবছরের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে এডাস্ট বন্ধুসভা।
Visit truewildgame.online for more information.
এর অংশ হিসেবে ১৪ মার্চ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুভ্র চত্বর ও সংলগ্ন এলাকায় ১৬ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা ও ১৫টি স্বল্প আয়ের পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা। বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহমর্মিতার ঈদ।উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নূর নবী রাজ। তিনি বলেন, ‘সহমর্মিতার ঈদ’ উদ্যাপনের মাধ্যমে বন্ধুসভা মানুষের মধ্যে ভালোবাসার বার্তা ছড়ায়। সমাজে বৈষম্য নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে ঈদের আনন্দ সবার জন্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন এডাস্ট বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারাবী আনাছ, অর্থ সম্পাদক তানিয়া রশিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মো. ইমনসহ অন্য বন্ধুরা। বন্ধুদের প্রত্যাশা, ঈদের খুশির ছোঁয়া ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে।
সাধারণ সম্পাদক, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা