কবে?

· Prothom Alo

এই বাংলাদেশ মোটেও প্রতিবন্ধীবান্ধব নয়। এখানে গণপরিবহনে উঠতে গেলে ধাক্কাধাক্কিতে ছিটকে পড়ে যাওয়ার আশঙ্কা। এখানে ফুটপাত ও রাস্তাঘাট এতটাই উঁচু যে চলাফেরা করবেন নাকি সুস্থ মানুষের হাজার রসিকতা সহ্য করবেন? আবার রিকশায় উঠতে গেলেও হাজার ঝক্কি।

Visit hilogame.news for more information.

কাজের জায়গাগুলোয়ও হাজার হাজার সিঁড়ি বেয়ে চলাফেরা, লিফট থাকলেও সেই লিফট চলে কি চলে না, তার নেই ঠিক। বাসের গায়ে প্রহসন হয়ে চেয়ে থাকে ‘প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত’ শব্দগুলো। কতটুকু সংরক্ষণ করা হয় ওই আসনগুলো? সুস্থ মানুষই বসে কূল পায় না, প্রতিবন্ধী, হায়রে!

গণপরিবহনে প্রতিদিনের যৌন হয়রানি হাজারো নারী মুখ বুজে সহ্য করে যান প্রতিনিয়ত।

আচ্ছা, আমায় কেউ বলতে পারেন, এই দেশে প্রতিদিন উবার–পাঠাও অথবা নিজের গাড়ি, এই বিলাসিতা করতে পারেন কতজন নারী?

নানা বয়সী প্রতিবন্ধী নারী প্রতিদিন ঝরে পড়ে যায় স্কুল–কলেজ থেকে। এমনকি বিয়ের বাজারেও প্রতিবন্ধী একজন নারীকে গুনতে হয় মোটা অঙ্কের যৌতুক! যেখানে একজন অন্ধ পুরুষের পাশে সুস্থ স্ত্রী আশা করতেই পারে এই সমাজ, কিন্তু সেই প্রতিবন্ধী যদি হন নারী, তবে তার কপালে লাঞ্ছনা–গঞ্জনার অভাব নেই।

আসুন, মানুষ হয়ে বাঁচতে শিখি

তার ওপর প্রতিবন্ধী ভাতার সিস্টেম থাকলেও সেই সামান্য টাকার জন্য করা কোনো গোল্ডেন সিটিজেন কার্ড আসল প্রতিবন্ধীর জায়গায় ভাতা নিয়ে যান সম্পূর্ণ সুস্থ মানুষ।

প্রিয় বাংলাদেশ, তুমি প্রতিবন্ধীর দেশ হবে কবে?

এই রোজাতে
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]

Read full story at source