চাঁদের ফাঁদে

· Prothom Alo

পায়ের নিচে চাঁদ রেগোলিথ, পাথর, ধুলোর মাটি

কম গ্র্যাভিটির যন্ত্রণাতে লম্ফ দিয়ে হাঁটি!

Visit amunra.qpon for more information.

দিনের বেলা সূর্য দেখি, চোখধাঁধানো আলো

রাতের বেলার আকাশ দেখে আত্মাটা চমকাল!

আকাশভরা লক্ষ তারা, কয়েকটি তার গ্রহ

বিমর্ষ মন কোনোটাতেই পাচ্ছি না আগ্রহ।

নীল কালারের পৃথিবীটাও দেখছি আছে ঝুলে

কিন্তু কোথাও চাঁদ দেখি না! বলছি, দাঁড়াও খুলে!

বইমেলায় নতুন বইয়ের খোঁজখবর

চাঁদের বুকে দণ্ডায়মান, চক্ষু আকাশপানে

চাঁদে থেকে চাঁদকে খুঁজি, চাঁদ আছে কোনখানে?

উত্তরে নাই, দক্ষিণে নাই, না পুব–না পশ্চিমে!

কোন আক্কেলে আসতে গেলাম এমন ঘোড়ার ডিমে?

বিরাট বড় ভুল হয়েছে আবিষ্কারের ঘোরে

চাঁদের দিকে রওনা দেয়া নাসার রকেট চড়ে!

অন্য সময় যেমন–তেমন, ঈদ সমুখে রেখে

চাঁদে আসা ভুল হয়েছে বুঝছি ঠেকা ঠেকে!

হতাশ

ঈদের বাঁকা চাঁদকে ছাড়া ঈদ কী করে হবে?

চাঁদ না দেখে কেমন করে যোগ দেব উৎসবে?

ঈদের আগে চাঁদে এসে আটকে গেছি ফাঁদে

পৃথিবীতে ফিরতে আমার মনটা শুধু কাঁদে।

পরীক্ষার ফল

Read full story at source