আরামদায়ক অনুভূতি, মার্জিত ও এথনিক লুক এনে দেয় বলে সাধারণ রমণী থেকে তারকা—সবারই বেশ প্রিয় সালোয়ার-কামিজ। এই সুন্দর আউটফিটটি ছাড়া অনেক নারীর ঈদের দিনটি যেন অসম্পূর্ণ রয়ে যায়। দেশীয় তারকাদের সালোয়ার-কামিজ লুক হতে পারে আপনারও অনুপ্রেরণা।
Visit catcross.biz for more information.
সাফা কবির
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির পরেছেন একটি নরম, অরগাঞ্জা ফেব্রিকের বেবি পিংক সালোয়ার-কামিজ। জামার সামনের অংশ এবং ঘোমটা টানা ওড়নায় দেখা যাচ্ছে সুন্দর ফ্লোরাল কাজ। পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন একেবারেই মিনিমাল ন্যুড মেকআপ এবং কানে পরেছেন ছোট্ট ঝুমকা। ঈদে দিনের বেলায় এমন হালকা রঙের আউটফিট পরলে আরাম আর স্টাইল—দুটোই পাবেন একসাথে।
কেয়া পায়েল
এমব্রয়ডারি করা সবুজ সালোয়ার-কামিজ পরেছেন অভিনেত্রী কেয়া পায়েল। এই থ্রি-পিসে রয়েছে সূক্ষ্ম গোল্ড এমব্রয়ডারি ও থ্রেড ওয়ার্ক দিয়ে সাজানো শর্ট কুর্তা (কামিজ) , ওয়াইড-লেগ প্যান্ট আর ম্যাচিং ওড়না। সঙ্গী হয়েছে গর্জিয়াস সবুজ বাটুয়া ব্যাগ, আর পুরো সাজকে সম্পূর্ণ করেছেন মিনিমাল মেকআপ এবং গোল্ড জুয়েলারি।
নাজনীন নিহা
অভিনেত্রী নিহার এই সাজ সহজেই হতে পারে ফেস্টিভ লুকের অনুপ্রেরণা। তিনি পরেছেন একটি হট-পিংক এথনিক সালোয়ার-কামিজ সেট, যেখানে সূক্ষ্ম মাল্টি-কালার এমব্রয়ডারি আর গোলাপি জমিনে হলুদ-সবুজ রঙের খেলা ফুটিয়ে তুলেছে প্রাণবন্ত এক আবেদন। ফ্লোরাল নকশায় সাজানো এই ভাইব্রেন্ট পোশাকটি নিঃসন্দেহে নজর কাড়ে। এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন ম্যাচিং স্টেটমেন্ট দুল। মেকআপে রেখেছেন গ্ল্যামারাস গ্লসি ফিনিশ, তবে বাড়াবাড়ি নয়—সবকিছুই পরিমিত। চুলে স্লিক বান স্টাইল পুরো লুককে দিয়েছে একধরনের এলিগ্যান্ট ফিনিশ। উজ্জ্বল রং, নিখুঁত কারুকাজ এবং ট্র্যাডিশনাল সিলুয়েট—সব মিলিয়ে এই সাজটি ঈদ বা যেকোনো ফেস্টিভ আয়োজনে সহজেই হয়ে উঠতে পারে একটি স্টাইল স্টেটমেন্ট।
বিদ্যা সিনহা মীম
এই লুকে মীমকে দেখা যাচ্ছে ব্ল্যাক ফারসি সালোয়ার স্যুটে। কামিজ জুড়ে ফুটে উঠেছে নিখুঁত ফ্লোরাল এমব্রয়ডারি। এর সঙ্গে ম্যাচ করা ওয়াইড-লেগ প্যান্ট পরেছেন। লুকটি সম্পূর্ণ করেছে বড় ফ্লোরাল মোটিফের ডিজিটাল-প্রিন্টেড শিফন ওড়না। পোশাকের গোলাপি ফুলের সঙ্গে মিল রেখে তিনি বেছে নিয়েছেন গোলাপি আভার মেকআপ, আর সঙ্গে রয়েছে সবুজ পাথরের জুয়েলারি, যা পুরো লুকে কনট্রাস্ট তৈরি করে আরও আকর্ষণীয় করে তুলেছে।একটু জমকালো আমেজ চাইলে মিমের এই সাজ হতে পারে নিখুঁত অনুপ্রেরণা। হেভি এমব্রয়ডারি করা ক্রিম রঙের সালোয়ার-কামিজের সঙ্গে তিনি পরেছেন ডায়মন্ড-পান্নার গর্জিয়াস সেট।
তবে আসল আকর্ষণ তার হেয়ারস্টাইল—লম্বা বেণি করে মাথায় সাজানো সাদা ফুল পুরো লুকে আরও জমকালো করেছে। মেকআপেও আছে উৎসবমুখর, রাজকীয় ছোঁয়া।
নুসরাত ফারিয়া
ডুয়েল পিংক শেডের সালোয়ার-কামিজে ফ্রেমে ধরা দিয়েছেন গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ফারিয়া। কামিজের নেকলাইন ও স্লিভে ফুটে উঠেছে সাদা-সিলভার হালকা ফ্লোরাল এমব্রয়ডারি, যা পুরো লুকে একটি নিখুঁত মিনিমাল আভা যোগ করেছে। সঙ্গে তিনি বেছে নিয়েছেন বিশেষভাবে ডিজাইন করা পান্না ও ডায়মন্ড স্টেটমেন্ট জুয়েলারি। কানে ফ্লোরাল স্টাড, গলায় চোকার এবং হাতেও ম্যাচিং আংটি পরেছেন । ন্যুড পিংক মেকআপের সঙ্গে এই লুক তৈরি করেছে ফেস্টিভ আমেজ
তানজিম সাইয়ারা তটিনী
অভিনেত্রী তটিনী পরেছেন নেভি ব্লু থ্রি-পিস।সিলভার সিকুইনের ফ্লোরাল কাজের এই পোশাক একদম উৎসবধর্মী। এরসঙ্গে মিলিয়ে তিনি পরেছেন বড় সিলভার-টোন ঝুমকা।
মেহজাবীন চৌধুরী
ল্যাভেন্ডার লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মিনিমাল ফ্লোরাল নকশার এই সালোয়ার-কামিজের সঙ্গে তিনি জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন এক জোড়া ঝুমকা, আর মেকআপেও রেখেছেন হালকা, মিনিমাল টাচ। ঈদের দিনের পার্টি লুকে, বিশেষ করে গরমের সময়, এমন আরামদায়ক এবং মার্জিত সাজ হবে নিখুঁত পছন্দ।
সাবিলা নূর
সাবিলা নূর পরেছেন লাল সারারা সালোয়ার-কামিজ, যার রাউন্ড নেকলাইন ও থ্রি-কোয়ার্টার স্লিভে ফুটে উঠেছে সূক্ষ্ম কারচুপি ও এমব্রয়ডারি করা ফ্লোরাল মোটিফ। সঙ্গে ম্যাচ করেছেন আর্দি টোনের ফারসি (সারারা) প্যান্ট এবং লাল ম্যাচিং ওড়না, যা পুরো থ্রি-পিস সেটকে সম্পূর্ণ করেছে। এই ধরনের আউটফিটের সঙ্গে সাধারণত পায়ে জুত্তি বেশি মানায়।সাবিলা গ্ল্যামারাস মেকআপের সঙ্গে পরেছেন গোন্ড জুয়েলারি।
ভাবনা
সুন্দরী অভিনেত্রী ভাবনার এই লুকে ধরা পরেছে এক রাজকীয় সৌন্দর্য। তিনি পরেছেন ডার্ক অলিভ - গোল্ড টোনের সালোয়ার কামিজ।শিয়ার ফেব্রিকের পুরো ড্রেস জুড়ে সূক্ষ্ম এমব্রয়ডারি ও সিকুইনের ফ্লোরাল কারুকাজ দেখা যাচ্ছে। এর সঙ্গে মিলিয়ে নিয়েছেন একই রঙের অলিভ টোনের সফট ওড়না। এই লুকের অন্যতম আকর্ষণ ভাবনার গয়না। গলায় পরেছেন গোল্ড নেকলেস, কানে রয়েছে লম্বা দুল, হাতে একটি স্টোন সেট করা আংটি তাঁর সাজে যোগ করেছে আলাদা মাত্রা। মেকআপেও রাখা হয়েছে সফট গ্ল্যাম টাচ, যা পুরো লুককে আরও পূর্ণতা দিয়েছে। ঈদে এমন সাজ পারফেক্ট
তানজিন তিশা
ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী তানজিন তিশা পরেছেন এক্সক্লুসিভ সিল্ক কামিজ। ড্রেসের কালো, গোল্ড/বেজ অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন লুককে করেছে আধুনিক, মার্জিত এবং চোখে পড়ার মতো। এর সঙ্গে কানে পরতে তিনি বেছে নিয়েছেন গোল্ডের স্টেটমেন্ট দুল। আর মেকআপে রেখেছেন সফট গ্ল্যাম টাচ, যা পুরো সাজকে দিয়েছে পরিপূর্ণতা।
Read full story at source