যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেট 

· Prothom Alo

জুতার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার রাজধানীর যমুনা ফিউচার পার্কে তাদের নতুন একটি আউটলেট চালু করেছে। ঈদের আগে নতুন এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Visit umafrika.club for more information.

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবিরের উপস্থিতিতে আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্টেপের পণ্যদূত ও অভিনেতা তৌসিফ মাহবুব। এ সময় স্টেপ ফুটওয়্যারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘শুরু থেকে স্টেপ ফুটওয়্যার ক্রেতাদের জন্য আন্তর্জাতিক মানের নকশা, গুণগত মান এবং আরামদায়ক ব্যবহারের সমন্বয়ে তৈরি ফুটওয়্যার উপহার দিয়ে আসছে। দেশের অন্যতম বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে এই নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার ক্রেতাদের জন্য আরও উন্নত সেবা এবং সমসাময়িক ফ্যাশনধারার জুতা সহজলভ্য করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আধুনিক নকশা, মানসম্মত পণ্য ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ভবিষ্যতেও স্টেপ ফুটওয়্যার দেশি ফুটওয়্যার শিল্পকে এগিয়ে নিতে কাজ করে যাবে।’

অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যার সব সময়ই স্টাইল, কমফোর্ট ও কোয়ালিটির চমৎকার সমন্বয় উপস্থাপন করে। এ কারণেই এটি দেশের তরুণ প্রজন্মের কাছে একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমার বিশ্বাস, ফ্যাশন–সচেতন তরুণ-তরুণীদের কাছে স্টেপ ফুটওয়্যার সব সময়ই একটি আকর্ষণীয় ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় থাকবে। ভবিষ্যতেও স্টেপ তার মান ও সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রাখবে।’

Read full story at source