তসবিহ নিয়ে খেলছিল শিশুটি, গলায় ঘুঁটি আটকে মৃত্যু

· Prothom Alo

তসবিহ নিয়ে খেলছিল দেড় বছরের শিশু তালহা বিন শহীদ ভূঁইয়া। খেলতে খেলতেই অসাবধানতাবশত তসবিহর একটি ঘুঁটি তার গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তালহা ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

তালহার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করেন। আর মা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় গলায় তসবিহর ঘুঁটি আটকানোর পর পরিবারের সদস্যরা শিশু তালহাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সকাল ৯টায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন তার চাচা মোরশেদ ভূঁইয়া।

Visit milkshakeslot.lat for more information.

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। গলায় তসবিহর ঘুঁটি আটকে তার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল। এতে তার মৃত্যু হয়েছে।

Read full story at source