জে কে রাওলিংয়ের ট্রেনযাত্রা

· Prothom Alo

হ্যারি পটার আমাদের অনেকেরই প্রিয় একটা চরিত্র। হ্যারি পটারের লেখক জে কে রাওলিংকেও আমরা সেই সূত্রে খুব ভালো করেই চিনি। কিন্তু কীভাবে হ্যারি পটারের আইডিয়া লেখিকার মাথায় এল, সেটা অনেকেরই অজানা। সেই গল্পটাও বেশ মজার।

সেই ১৯৯০ সালের কথা। জে কে রাওলিং একটা ট্রেনে করে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে লন্ডন যাচ্ছিলেন। জানালার বাইরে ছুটে চলা দৃশ্যের দিকে তাকিয়ে বসে ছিলেন জে কে রাওলিং। হঠাৎই তাঁর মাথায় ভেসে উঠল একটা চশমা পরা ছেলের ছবি, যে জানে না সে একজন জাদুকর! সেই সঙ্গে তাঁর কল্পনায় ভেসে উঠল একটা জাদুর স্কুলসহ আরও নানা চরিত্র। সঙ্গে কোনো খাতা–কলম না থাকায় পুরো গল্পটাই তখন তিনি সাজাতে শুরু করলেন নিজের মাথার ভেতর। ধীরে ধীরে তৈরি হতে লাগল হগওয়ার্টসের স্কুল, অদ্ভুত সব ঘটনা, বন্ধুত্ব আর অন্ধকার শক্তি দিয়ে ভরপুর এক নতুন জগৎ।

Visit sportbet.rodeo for more information.

রাওলিং পরে উল্লেখ করেছেন যে ট্রেনযাত্রাই ছিল হ্যারি পটারের শুরু। বইটি লেখার পরের যাত্রাও অবশ্য তাঁর জন্য খুব সহজ ছিল না। অর্থকষ্ট, প্রত্যাখ্যান, প্রকাশকদের মুখ ফিরিয়ে নেওয়াসহ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। তবু গল্পটা তিনি ছাড়েননি। একদিনের সেই ট্রেনজার্নিতে জন্ম নেওয়া সেই গল্পটি হয়ে উঠল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলো একটি।

আফ্রিকার গহিন অরণ্যে এক বাঙালি লড়াকু

Read full story at source