দীর্ঘ ছুটির পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

· Prothom Alo

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আজ রোববার দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কিছু নির্দেশনা মানতে হবে। পবিত্র রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখনঘাটতি পূরণে ছুটি শেষে ক্লাস শুরুর পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় পাঠদান চলবে। অর্থাৎ, আগামী ৪ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে ক্লাস। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় নিয়ে এই ছবির গল্প।

Visit afnews.co.za for more information.

দীর্ঘ ছুটির পর ক্লাস শুরুর দিনে মশার উপদ্রব বন্ধে শ্রেণিকক্ষে ছিটানো হচ্ছে কীটনাশকবিদ্যালয় ক্যাম্পাসে ফগার মেশিন দিয়ে কীটনাশক দেওয়া হচ্ছে মশকদমনে দীর্ঘ ছুটির পর সহপাঠীর সঙ্গে দেখা নিজেদের স্কুল ক্যাম্পাস পরিচ্ছন্ন করছে শিক্ষার্থীরা গাছের পাতা পরিষ্কার করছে শিক্ষার্থীরা মশা জন্মানোর স্থান খুঁজছে শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকা পরিষ্কার–পরিচ্ছন্নে ব্যস্ত শিক্ষার্থীরাসংগ্রহ করা উচ্ছিষ্ট নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছে স্কুল ছুটি শেষে অভিভাবকের সঙ্গে খুদে শিক্ষার্থী

Read full story at source