সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ৩০ মার্চ, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দেশে হামের প্রাদুর্ভাব, মার্চে ২১ শিশুর মৃত্যু, টিকায় ঘাটতি নিয়ে প্রশ্ন

ডেমরা থেকে আসা হামে আক্রান্ত ৯ মাস বয়সী ইমতিয়াজ আকন্দকে ২৬ মার্চ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল হাসপাতালে শয্যাপাশে শিশুটির মা

বিশেষজ্ঞরা মনে করছেন, হামের ব্যাপারে যথাযথ মনোযোগ না দেওয়ায় পরিস্থিতি এ পর্যায়ে এসে পৌঁছেছে। শিশুদের হামের টিকা দেওয়ায় ঘাটতি আছে। হাম খুবই সংক্রামক, অতি দ্রুত ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত হলে তার থেকে ১৫ থেকে ১৮ জন সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। দ্রুত ব্যবস্থা না নিলে এই রোগ আরও ছড়িয়ে পড়তে পারে, শিশুমৃত্যু বাড়তে পারে। বিস্তারিত পড়ুন...

Visit asg-reflektory.pl for more information.

নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের ধাতব মুদ্রা উপহার দিলেন নানা

নাতনি নাঈমা খাতুনকে পাল্লায় তুলে সমান ওজনের ৭০ কেজি ৩০০ গ্রাম ধাতব মুদ্রা উপহার দিয়েছেন নানা আবদুল কাদের। শুক্রবার বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকায়

গত শুক্রবার বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়িতে ধুমধাম অনুষ্ঠানের আয়োজন করে দাঁড়িপাল্লায় নাতনিকে তুলে সমান ওজনে ৭০ কেজি ৩০০ গ্রাম ধাতব মুদ্রা উপহার দেন আবদুল কাদের। অনুষ্ঠানে আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশীসহ ১৫০ জন অতিথির জন্য খানাপিনার আয়োজন করা হয়।
বিস্তারিত পড়ুন...

পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যেতে ইরানের রাজনীতিবিদদের তোড়জোড়, কারণ কী

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হামলার মুখে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হয়ে যেতে তোড়জোড় শুরু করেছেন ইরানের রাজনীতিবিদেরা। তেহরান বলছে, দেশটির বেসামরিক পারমাণবিক স্থাপনা, ইস্পাত কারখানা ও বিশ্ববিদ্যালয়ে একের পর এক হামলার কারণে চুক্তিতে টিকে থাকা এখন ‘অর্থহীন’ হয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...

সুয়েজ ছিল ব্রিটিশের মৃত্যুঘণ্টা, হরমুজ কি আমেরিকার জন্য তা–ই?

মানচিত্রে হরমুজ প্রণালি ও ইরানের অবস্থান

সাম্রাজ্য হঠাৎ ভাঙে না, ধীরে ধীরে ভাঙে। যখন সামরিক বিস্তার রাজনৈতিক কৌশলকে ছাপিয়ে যায়, যখন অর্থনীতির ভিত নড়বড়ে হয়ে পড়ে, আর যাদের দমিয়ে রাখতে চাওয়া হয়, তারা যখন সময়ের অপেক্ষায় টিকে থাকে, তখনই দমনকারী শক্তির পতনের সূচনা হয়। বিস্তারিত পড়ুন...

বিশ্বের একমাত্র ক্লাব, যারা ম্যাচ খেলে ‘পরের দিন’, ফিরে আসে ‘আগের দিন’

তাহিতি ইউনাইটেড

কিন্তু এ তাহিতি দ্বীপের ফুটবলারদের জীবন মোটেই এত কাব্যিক নয়; বরং তাঁদের জন্য প্রতিটি ম্যাচ খেলতে নামা মানেই সময়ের সঙ্গে লুকোচুরি খেলা। বিশ্ব ফুটবলে ‘তাহিতি ইউনাইটেড’ সম্ভবত একমাত্র দল, যারা অ্যাওয়ে ম্যাচ খেলতে ‘ভবিষ্যতে’ চলে যায়, দেশে ফিরলে চলে আসে এক দিন ‘অতীতে’! বিস্তারিত পড়ুন...

Read full story at source