হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাট বন্ধে ঘটনাস্থলে বিজিবি

· Prothom Alo

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার রাতে সাড়ে ৯টায় ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ প্রতিবেদন লেখার সময় আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।

Visit freshyourfeel.com for more information.

এদিকে ওই ঘটনার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর ৬টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

আজ সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। আজ সকাল ৯টা পর্যন্ত ২টি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।’

Read full story at source