স্কুল নির্বাচনে অভিভাবকদের সচেতন হতে হবে

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় ডা. রাহেনুল ইসলাম বলেন, আমাদের এটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো, স্কুল কিন্তু কোচিং সেন্টারের কোনো বিকল্প নয়। স্কুলে আমরা পড়াশোনার পাশাপাশি আদব-কায়দা, নেতৃত্ব, দলের সদস্য হিসেবে ভূমিকা এই ধরনের মৌলিক মানবিক গুণাবলী শেখার সুযোগ পাই। তবে অনেক সময় দেখা যায়, স্কুলে বড় ধরনের সমস্যা হচ্ছে যে স্কুলটা মানহীন। যেখানে প্রশিক্ষিত শিক্ষক নেই, কাঠামোগত ঘাটতি আছে, নজরদারির ঘাটতি আছে। এ ক্ষেত্রে আপনার দায়িত্ব হলো, এমন স্কুলকে বেছে নেওয়া যেখানে প্রশিক্ষিত শিক্ষক আছেন। যদি কোনো কারণে শিশুটি সেখানে অপব্যবহারের শিকার হয়, এর দায় কিন্তু স্কুলের পাশাপাশি অভিভাবক হিসেবে আপনি এড়াতে পারবেন না।’

Visit mchezo.co.za for more information.

Read full story at source