প্রথম তোমাকে চিঠি পাঠাচ্ছি

· Prothom Alo

প্রিয় কিআ,

Visit milkshakeslot.online for more information.

আশা করি নতুন বছর ভালোই কাটছে। আমারও মোটামুটি ভালোই কাটছে। আমি ক্লাস থ্রি থেকে তোমাকে পড়ি। কিন্তু কিআগুলো আমার না। আমার দিদির। ও আগে অনেকবার তোমাকে চিঠি লিখেছিল, কিন্তু তুমি ছাপাওনি। এখন অবশ্য ও আর কিআ পড়ার সময় পায় না। ও এবার এইচএসসি পরীক্ষা দেবে। আমার বাবা কয়েক দিন আগে তোমাকে এনে দিয়েছে। আমি এই প্রথম তোমাকে চিঠি পাঠাচ্ছি। প্লিজ ছাপিয়ো। তাহলে আমি আর আমার দিদি দুজনই অনেক খুশি হব। কিআ পড়তে আমার খুব ভালো লাগে। খুব ভালো থেকো।

সায়ন্তিকা ভট্টাচার্য্য

ষষ্ঠ শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর

কিআ: আহা, তোমার দিদিকে আমার পক্ষ থেকে সরি বলে দিয়ো। আর বোলো, এইচএসসি পরীক্ষার বোঝা নেমে গেলে আবার যেন চিঠি পাঠায়। তোমাদের দুজনের জন্য অনেক শুভকামনা। ভালো থেকো তোমরা।

জেন–জেডরা অতিরিক্ত খুশি হলে কান্নার ইমোজি ব্যবহার করে

Read full story at source