হামে এবং ‘সন্দেহজনক হামে’ আরও ৭ শিশুর মৃত্যু
· Prothom Alo

হামে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে ‘সন্দেহজনক হাম’ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৭টি শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৮০ জনের।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
Visit palladian.co.za for more information.
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা সবাই ঢাকার। আর এই সময়ে ‘সন্দেহজনক হাম’ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২৩৮। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী (৯১), চট্টগ্রাম (৮৭), খুলনা (৬৩), সিলেট (৩৭), রংপুর (৩০), ময়মনসিংহ (২২) ও বরিশালে (২৯)।
সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৬১৪ জন ছুটিও পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮৫ ও চট্টগ্রাম বিভাগে ১১৩ জন হাসপাতাল ছেড়েছে।
অসুস্থ সন্তানকে শান্ত করতে করতে মা যেন নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। সংক্রামক ব্যধি হাসপাতাল, মহাখালী। ৬ এপ্রিলস্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৩ দিনে হামে মোট ২০ শিশু মারা গেছে। যদিও গত দুই সপ্তাহে প্রথম আলো দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৬১ বলে জানতে পেরেছে। অবশ্য স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৩ দিনে সন্দেহজনক হাম নিয়ে মৃত্যু হয়েছে ১১৮ শিশুর। এখন পর্যন্ত মোট হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১ হাজার ৯৯।
এ ছাড়া ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২৮২ জন হাসপাতালে এসেছে। এ নিয়ে গত ২৩ দিনে হাসপাতালে আসা ৮ হাজার ৫৩৪ জনের মধ্যে ভর্তি হয়েছে ৫ হাজার ৯৪০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৬ হাজার ১৬ জন।