ম্যাচো লুকে আরিফিন শুভ, চোখজুড়ানো বৈশাখী সাজে মেহজাবীন,জয়া, সাফা, পায়েল, দিঘী

· Prothom Alo

পয়লা বৈশাখে সেজেগুজে সামাজিক মাধ্যমে ছবি না দিলে হয়! সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন তারকারাও। বৈশাখী সাজে চোখ জুড়াচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, জয়া আহসান, সাফা কবির, কেয়া পায়েল, প্রার্থনা ফারদীন দিঘী। এদিকে আরিফিন শুভকে দেখা যাচ্ছে ম্যাচো লুকে।

রূপালি কার্ভড বর্ডারের লাল-সাদা ডাইয়ের শাড়ি ম্যাচিং লাল সাদা সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ, সাদা পাথরের টিপ আর হাতভর্তি কাশ্মীরি চুড়িতে মেহজাবীন নজরকাড়া নীল বর্ডারের লাল স্লিভলেস ব্লাউজের সঙ্গে জরিঈ চেকের লাল শাড়িতে দীঘি। হাতে অক্সিডাইজড চুড়ি।প্যাচওয়ার্কের কোটি, সাদা শার্ট, জিন্স, হাতে ব্রেসলেট আর চোখের স্টাইলিশ শেডসে নিজের বাইসেপ ফ্লন্ট করছেন আরিফিন শুভ। তাও রিকশাচালকের আসনে ম্যাচো মুডে। লাল-সাদার বাইরে গিয়ে হলদে-গোলাপি সংচঙে সালওয়ার কামিজ ওড়নায় কেয়া পায়েল। হাতে রঙিন কাশ্মীরি চুড়িঅভিনয় জগতের বন্ধুদের সঙ্গে লাল ব্লাউজ দিয়ে কালোপাড়ের তাঁতের শাড়ি পরে ছবি তুলেছেন জয়া আহসান। সঙ্গে অক্সিডাইজড গয়না আর লাল টিপ সাফা কবির বেছে নিয়েছেন অফ হোয়াইট সুতির আনারকলি আর বিশাল সোনালি ঝুমকা

ছবি: ইন্সটাগ্রাম

Visit afsport.lat for more information.

Read full story at source