পাঠকের ছবি (১৮ এপ্রিল ২০২৬)

· Prothom Alo

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

Visit asg-reflektory.pl for more information.

ধলেশ্বরী নদীরপাড়ের চরাচরে এই গরুগুলো রাখাল সকালে ছেড়ে গেছে। দুপুরের তীব্র তাপপ্রবাহ সহ্য করতে না পেড়ে কিছু গরু নদীতে নেমে পড়েছে। ছবিটি মুন্সীগঞ্জের কাঠপট্টি ধলেশ্বরী নদীরপাড় থেকে ১২ এপ্রিল তোলা হয়েছেসূর্যের কোমল আলোয় ঝলমল করছে বুড়িগঙ্গা নদী—নদীর বুকে ভেসে চলা নৌকা, পাখির উড়ান আর ধীরগতির জীবন যেন নতুন দিনের শুরুটাকে করে তোলে আরও মায়াময়পড়ন্ত বিকেলে জিয়া উদ্যান লেক ও সংসদ ভবন এলাকায়। ছবিটি গত বুধবার বিকেলে তোলানদীর কলতান আর শৈশবের নির্মল হাসি—জীবনের সেরা মুহূর্তগুলো এমনই সহজ হয়। ফুলবাড়ী, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলানদীর পাড়ে মুগ্ধতা ছড়ায় কচুরিপানার ফুল। পায়রা নদী, আমতলী, বরগুনা। ছবিটি সম্প্রতি তোলাশেষ বিকেলের আলোয় লুকিয়ে থাকে অজস্র অনুভূতি। মোহনপুর, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলাস্থির জলে ইতিহাসের প্রতিচ্ছবি, মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির শানবাঁধানো ঘাট আর প্রাচীন স্থাপত্যের এক নান্দনিক মুহূর্ত। বালিয়াটি জমিদার বাড়ি, সাটুরিয়া, মানিকগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাভোর হতে না হতেই ট্রেনে চড়ে কঠিন শহরের দিকে যাত্রা। কাঠিন্যের শিকল গায়ে জড়িয়ে আমরা একেকজন বড় কুশীলব হৃদয়হীন শহরের। ছবিটি সম্প্রতি চট্টগ্রাম থেকে তোলাপ্রকৃতিই বড় শিক্ষক, যে প্রতিনিয়ত তার সৌন্দর্য বিলিয়ে দেয়। গাছটি মৃত হলেও তার বাকলে জন্মেছে দৃষ্টিনন্দন মাশরুম। শাহবাজার, ফুলবাড়ী, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা

Read full story at source