উৎসবের আলোয় সংস্কৃতির মানচিত্র
· Prothom Alo

বাঙালি সংস্কৃতির প্রধান পরিচয়বাহী উৎসব বাংলা নববর্ষ। এটি কেবল উৎসব নয়, এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয়ও বটে। সর্বোপরি বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, ইতিহাস ও সামষ্টিক জীবনের প্রতীক। নানা কারণে এ উৎসব হয়ে উঠেছে বাঙালি জাতিসত্তার বিকাশ ও আত্মপরিচয়ের দ্যোতক। এ উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ একসঙ্গে দিনটি উদ্যাপন করে। নববর্ষ তাই বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন এবং জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশ ভূখণ্ডের সর্বজনীন উৎসবের সামূহিক চারিত্র্য অন্বেষণ এবং নববর্ষ উৎসবের বিচার-বিশ্লেষণের লক্ষ্যে বাংলাদেশের উৎসব: নববর্ষ সংকলনগ্রন্থটি পরিকল্পিত।
এ বইয়ে বাংলাদেশের জাতীয় উৎসব নববর্ষ নিয়ে রচিত প্রবন্ধ-নিবন্ধে পরিস্ফুট হয়েছে নববর্ষ, বৈশাখ, বাংলা সন ও তার ঐতিহ্যের ইতিবৃত্ত ও রূপ-রূপান্তরের ইতিহাস। গ্রন্থটিতে ‘বাংলা সন ও তার ঐতিহ্য’, ‘চিরন্তনী বৈশাখ: আশা-প্রত্যাশার দিন’, ‘ক্ষুদ্র জাতিসত্তার নববর্ষ’, ‘উৎসবের রূপান্তর: মঙ্গল শোভাযাত্রা’ ও ‘চিরায়ত পুনর্মুদ্রণ’—এই পাঁচ অধ্যায়ে বিন্যস্ত হয়েছে ৯৪টি রচনা। ‘বাংলা সন ও তার ঐতিহ্য’ অংশে রয়েছে ১৬টি নিবন্ধ। নিবন্ধগুলোতে ‘বাংলা সনের ইতিকথা’, ‘বাংলা সন ও পহেলা বৈশাখ’, ‘বর্ষপঞ্জি ও সমাজমানস’, ‘বাঙালির একান্ত অব্দ বঙ্গাব্দ’, ‘বাংলা সন ও পঞ্জিকার বৈশিষ্ট্য’, ‘বাংলা একাডেমির পঞ্জিকা সংস্কার’ প্রভৃতি বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। বাংলা সন বাঙালি জাতির ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি কালপঞ্জি। এটি শুধু দিন-তারিখ গণনার মাধ্যম নয়, বরং বাঙালির কৃষিভিত্তিক সমাজ, ঋতুচক্র ও উৎসব-সংস্কৃতির একটি নির্মল প্রতিচ্ছবি। বাংলা সনের সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য ও উৎসব। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পয়লা বৈশাখ।
Visit saltysenoritaaz.org for more information.
বাংলাদেশ বহু সংস্কৃতি ও জাতিসত্তার সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ। এখানে বাঙালির পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও উৎসব রয়েছে। এই জাতিসত্তাগুলোর নববর্ষ উদ্যাপন তাদের ঐতিহ্য, ইতিহাস ও পরিচয়ের গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।‘বাংলাদেশের উৎসব: নববর্ষ’ বইয়ের প্রচ্ছদ
বাংলা সন বাঙালির আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের ইতিহাস, কৃষিজীবন, উৎসব ও সংস্কৃতিকে এক সুতায় গেঁথে রেখেছে। তাই বাংলা সন শুধু একটি পঞ্জিকা নয়, এটি বাঙালির ঐতিহ্য ও অস্তিত্বের প্রতীক।
‘চিরন্তনী বৈশাখ: আশা-প্রত্যাশার দিন’ অধ্যায়ে রয়েছে ৬৯টি নিবন্ধ। নিবন্ধসমূহে উঠে এসেছে ‘বাংলা নববর্ষ ও বাঙালি সংস্কৃতি’, ‘বৈশাখী লোক-উৎসব ও মেলার চালচিত্র’, ‘বাংলা কাব্যে বৈশাখ ও বর্ষবরণ’, ‘বাঙালির নববর্ষ উদ্যাপন’, ‘নববর্ষ উৎসবের রূপ-রূপান্তর’, ‘নববর্ষের গান’, ‘বাংলা নববর্ষ উৎসবের সমাজতাত্ত্বিক তাৎপর্য’, ‘বিশ্বায়ন ও বাংলা নববর্ষ’, ‘হালখাতা’, ‘নববর্ষে বাঙালি সংস্কৃতি নিয়ে ভাবনা’সহ বিচিত্র বিষয়। চিরন্তনী বৈশাখ হলো সেই অবিনশ্বর চেতনা, যা প্রতিবছর নতুন করে আমাদের জীবনে আশার আলো জ্বালায় এবং ভবিষ্যতের প্রতি আস্থা জাগায়। বৈশাখ মানেই নতুনের আহ্বান। পুরোনো বছরের দুঃখ, ব্যর্থতা ও ক্লান্তিকে পেছনে ফেলে মানুষ নতুন বছরে নতুন করে শুরু করার সাহস পায়। তাই বৈশাখ হয়ে ওঠে আত্মবিশ্বাস ও নব উদ্যমের প্রতীক।
বাংলাদেশ বহু সংস্কৃতি ও জাতিসত্তার সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ। এখানে বাঙালির পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও উৎসব রয়েছে। এই জাতিসত্তাগুলোর নববর্ষ উদ্যাপন তাদের ঐতিহ্য, ইতিহাস ও পরিচয়ের গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।
‘ক্ষুদ্র জাতিসত্তার নববর্ষ’ অধ্যায়ে রয়েছে ৫টি নিবন্ধ। নিবন্ধগুলোতে আলোচিত হয়েছে ‘আদিবাসী জাতিসত্তার ঐতিহ্যবাহী বর্ষবরণ’, ‘বর্ষবরণ বর্ষবিদায় উৎসব “বিষুব সংক্রান্তি”’, ‘বৈসাবি উৎসবের প্রণোদনা’, ‘আদিবাসীদের নববর্ষ উৎসব’ প্রভৃতি বিষয়। ক্ষুদ্র জাতিসত্তার নববর্ষ শুধু আনন্দের উৎসব নয়, এটি তাদের সামাজিক বন্ধন দৃঢ় করার একটি মাধ্যম। পরিবার ও সমাজের সবাই একত্র হয়ে এই উৎসব পালন করে, যা পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মের কাছে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ক্ষুদ্র জাতিসত্তার নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অমূল্য সম্পদ। বৈসাবিসহ বিভিন্ন উৎসব আমাদের শেখায় কীভাবে ভিন্নতার মধ্যেও ঐক্য গড়ে তোলা যায়। এই উৎসবগুলো আমাদের জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের বার্তা বহন করে।
এই বই শুধু একটি সংকলন নয়, বরং এটি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। গ্রন্থটিতে লেখক-শিল্পী-সংস্কৃতি-সাধকের বহুমাত্রিক চিন্তাচেতনায় মূর্ত হয়ে উঠেছে নববর্ষ ও বৈশাখের রূপ-প্রকৃতি, যা বাঙালির মানসলোকেরও গভীর পরিচয়বহ।
বাংলাদেশের নববর্ষ উদ্যাপনে মঙ্গল শোভাযাত্রা এক অভূতপূর্ব সংযোজন, যা সময়ের সঙ্গে সঙ্গে একটি সাধারণ সাংস্কৃতিক উদ্যোগ থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন ঐতিহ্যে রূপান্তরিত হয়েছে। এটি উৎসবের রূপান্তরের একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে লোকজ সংস্কৃতি, শিল্পচেতনা ও সামাজিক বার্তা একসূত্রে গাঁথা হয়েছে।
‘উৎসবের রূপান্তর: মঙ্গল শোভাযাত্রা’ অধ্যায়ে রয়েছে ২টি নিবন্ধ। ‘মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও প্রাসঙ্গিক কিছু কথা’ এবং ‘মঙ্গল শোভাযাত্রা’ শীর্ষক নিবন্ধে এই শোভাযাত্রার আদ্যোপান্ত উপস্থাপন করা হয়েছে। প্রথম দিকে এই শোভাযাত্রা ছিল সীমিত পরিসরের একটি সাংস্কৃতিক কর্মসূচি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যাপ্তি ও তাৎপর্য বৃদ্ধি পায়। আজ এটি পয়লা বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ। রঙিন মুখোশ, বিশালাকৃতির প্রতীকী মূর্তি (যেমন পাখি, বাঘ, ঘোড়া) এবং লোকজ মোটিফের মাধ্যমে শোভাযাত্রাটি বাঙালির ঐতিহ্য ও জীবনবোধকে তুলে ধরে। এই শোভাযাত্রার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর প্রতীকী ভাষা। এখানে ব্যবহৃত প্রতিটি উপাদান সমাজের বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে—অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ, মানবিক মূল্যবোধের আহ্বান এবং শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়। ফলে এটি কেবল একটি উৎসব নয়, বরং একটি সামাজিক আন্দোলনের রূপও ধারণ করেছে। বইটিতে ‘চিরায়ত পুনর্মুদ্রণ’ শিরোনামে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নববর্ষ’ শীর্ষক দুটো নিবন্ধ পুনর্মুদ্রিত হয়েছে।
এই বই শুধু একটি সংকলন নয়, বরং এটি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। গ্রন্থটিতে লেখক-শিল্পী-সংস্কৃতি-সাধকের বহুমাত্রিক চিন্তাচেতনায় মূর্ত হয়ে উঠেছে নববর্ষ ও বৈশাখের রূপ-প্রকৃতি, যা বাঙালির মানসলোকেরও গভীর পরিচয়বহ। বাংলাদেশের সংস্কৃতি বহুমাত্রিক, বহুস্বরিক ও উৎসবনির্ভর। বাঙালির অতীত-ঐতিহ্য, শক্তি-শিকড় সহজেই নিয়ে যায় জাতিগত সমৃদ্ধি ও সংস্কৃতির ভাবাদর্শিক প্রত্যয়ে। ঐতিহ্য-অনুভব, জাতীয় সংস্কৃতির পরিচয়জ্ঞাপন এবং জাতিগঠনে জাগরণী ভূমিকায় এই সংকলনগ্রন্থের তাৎপর্য তাই অপরিমেয়।
...
বাংলাদেশের উৎসব: নববর্ষ
মোবারক হোসেন সম্পাদিত
প্রকাশক: বাংলা একাডেমি
প্রকাশকাল: এপ্রিল ২০১৯
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
পৃষ্ঠা: ৪৫৬
মূল্য: ৩০০ টাকা