‎সাবিলা নূরের গাউনটি ১০ জন বয়নশিল্পীর প্রায় ২৫০ ঘণ্টার পরিশ্রমের ফসল

· Prothom Alo

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা তারকাদের সাজপোশাক দেখুন।

Visit casino-promo.biz for more information.

অভিনেত্রী সাবিলা নূর এসেছেন মেজো আমালি বাই সাগুফতা আলীর ডিজাইন করা রুপালি গাউন পরে। ১০ জন শিল্পী প্রায় ২৫০ ঘণ্টা পরিশ্রম করে তৈরি করেছেন রূপালি গাউনটি। আলাদা স্কাল্পটেড বডির এই গাউনে আছে চুমকির কাজ।সাবিলার অনেকদিনের ইচ্ছা ছিল, এই আয়োজনে রুপালি পোশাক পরবেন। সে অনুযায়ী পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার। সাবিলার খোলা চুলের লুক তৈরি করেছেন মেকআপ শিল্পী জাহিদ খান।কানের দুল ও অন্যান্য জুয়েলারি বেছে নিয়েছেন ডিজাইনারের পরামর্শে। লুক পূর্ণতা পেয়েছে ডিওরের ক্লাচে।

Read full story at source