‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার’ শুরু হচ্ছে আজ 

· Prothom Alo

ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকম যৌথভাবে আয়োজন করেছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’। চলবে ৫ মে পর্যন্ত

সন্তানের জন্য সঠিক বিদ্যাপীঠ খুঁজে পেতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে আজ রোববার থেকে শুরু হচ্ছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’। ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকমের যৌথ আয়োজনটি চলবে ৫ মে পর্যন্ত। 

Visit asg-reflektory.pl for more information.

ফেয়ারের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে সিএইচএস এডুকেশন লিমিটেড এবং ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক পিএলসি।

বর্তমানে বিশ্বব্যাপী স্বীকৃতির কারণে দেশে ব্রিটিশ কারিকুলামের স্কুলগুলোর প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নির্ভরযোগ্য তথ্যের অভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতা বিবেচনায় ‘সঠিক সিদ্ধান্ত, সুন্দর ভবিষ্যৎ’ স্লোগানে শুরু হওয়া ফেয়ারটি অভিভাবকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদী আয়োজকেরা। 

অংশগ্রহণকারী ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলোর কারিকুলাম, সুযোগ-সুবিধা এবং ভর্তিপ্রক্রিয়া সম্পর্কিত নানা তথ্য englishmediumadmissionfair.com ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে অভিভাবকেরা সন্তানের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান বাছাইয়ে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পাবেন।

১০ দিনব্যাপী অনলাইন ফেয়ারের পাশাপাশি থাকবে এক দিনের অফলাইন আয়োজনও। ২ মে (শনিবার) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। এদিন অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভর্তিবিষয়ক তথ্য ও পরামর্শ জানা যাবে। 

অংশগ্রহণকারী প্রতিষ্ঠান

ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মধ্যে রয়েছে ফ্রোবেল প্লে স্কুল, ফ্রোবেল একাডেমি, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, উইটন ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশসহ ব্রিটিশ কাউন্সিলের ৪০টি পার্টনার স্কুল।

Read full story at source