সিটি ব্যাংক-ওয়াটার ডট ওআরজির নতুন উদ্যোগ
· Prothom Alo
দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি দুই বছর মেয়াদি একটি যৌথ উদ্যোগ শুরু করেছে। এ নিয়ে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে।
Visit fish-roadgame.com for more information.
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চুক্তিটির আওতায় প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ পাবেন।
এ ব্যাপারে ঢাকার একটি হোটেলে ‘শেপিং দি ফিউচার অব সেফ ওয়াটার’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি মো. মাহবুবুর রহমান, ডিএমডি কামরুল মেহেদি, ইভিপি মো. মহিবুর রহমান এবং ওয়াটার ডট ওআরজির দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক ও কান্ট্রি ডিরেক্টর সাজিদ অমিতসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে সিটি ব্যাংক।