ফলের মৌসুমে পোলার আইসক্রিম নিয়ে এল ‘এসোরা’ ফ্রুট আইসক্রিম
· Prothom Alo

পোলার আইসক্রিম বাজারে নিয়ে এল হোয়াইট চকলেট কোটেড ফ্রুট আইসক্রিম ‘এসোরা’। বানানা এবং মিক্সড বেরি—দুটি ভিন্ন ফ্রুট ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ‘এসোরা’। এই আইসক্রিমটির বিশেষত্ব হলো এর হোয়াইট চকলেট কোটিং। এর পাশাপাশি রয়েছে রিপলসমৃদ্ধ ফ্রুট ফ্লেবারের আইসক্রিম, যা ভোক্তাদের একই সঙ্গে ফলের স্বাদ ও সতেজতার ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে।
Visit newsbetting.bond for more information.
সম্প্রতি ঢাকায় পণ্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলারের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মো. আবদুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট) মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
‘এসোরা’—রিপলসমৃদ্ধ ফ্রুট ফ্লেভারের আইসক্রিম, যা ভোক্তাদের একই সঙ্গে ফলের স্বাদ ও সতেজতার ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করবেউদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘এখনকার ভোক্তারা শুধু স্বাদ নয়, বরং নতুনত্ব ও ভালো মানের পণ্য খুঁজছেন। আমরা লক্ষ করছি, বর্তমানে ভোক্তারা ক্রমে ফলের সতেজ স্বাদের দিকে ঝুঁকছেন। আর এই চিন্তা থেকেই ‘‘এসোরা’’ তৈরি করা হয়েছে, যা ফলের সতেজতা ও হোয়াইট চকলেটের স্বাদ একসঙ্গে উপভোগের সুযোগ করে দেবে।’
‘এসোরা’র মাধ্যমে পোলার প্রতিদিনের আইসক্রিম খাওয়ার মুহূর্তগুলোকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত, সতেজ এবং প্রাসঙ্গিক করে তুলবে বলে উল্লেখ করেন তিনি।