সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক হলেন বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক

· Prothom Alo

পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হয়েছেন কাজী ইমদাদুল হক। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার।

গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) কাজী ইমদাদুল হককে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। আজ রোববার তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

Visit sport-tr.bet for more information.

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কাজী ইমদাদুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বিএসটিআইর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বিসিএস (কর) ক্যাডারের সপ্তম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে কর আপিলাত ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট ও এনবিআরের সাবেক কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি গবেষণা ও লেখালেখির সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

কাজী ইমদাদুল হক ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক করনীতি ও দ্বৈত কর পরিহার চুক্তি বিষয়ে তিনি কাজ করেছেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর করেন।

Read full story at source