৩ ম্যাচ হাতে রেখে ২১তম লিগ শিরোপা জিতল ইন্টার

· Prothom Alo

উৎসবের প্রস্তুতি নেওয়াই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতাটুকু। গতকাল রোববার রাতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে সেই কাজটুকুও সেরে নিয়েছে ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে পাওয়া জয়ে ইন্টার নিশ্চিত করেছে সিরি ‘আ’তে নিজেদের ২১তম শিরোপা, যা গত ছয় মৌসুমের মধ্যে তৃতীয়।

Visit asg-reflektory.pl for more information.

সিরি ‘আ’তে ৩৬ শিরোপা নিয়ে সবার ওপরে আছে জুভেন্টাস। এরপরই ইন্টার, ১৯ শিরোপা নিয়ে তিনে এসি মিলান। এদিন শিরোপা নিশ্চিত হওয়ার পর সান সিরো স্টেডিয়াম থেকে পুরো মিলান শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কাস থুরামের দারুণ সাইড-ফুট ফিনিশিংয়ে করা গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর দ্বিতীয়ার্ধে ৮০তম হেনরিখ মেখিতারিয়ানের গোল শিরোপা নিশ্চিত করে দলটির। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার। পরের তিন ম্যাচ ইন্টার হারলে আর নাপোলি জিতলেও শীর্ষে নড়চড় হবে না।  

এসপানিওলকে হারিয়ে বার্সেলোনাকে অপেক্ষায় রাখল রিয়াল

শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত হওয়ার পর সান সিরো মুহূর্তের মধ্যে নীল-কালো রঙে ছেয়ে যায়। একই সময়ে মিলানের বিখ্যাত দুমো দি মিলানো ক্যাথেড্রালের সামনেও জড়ো হয় ক্লাবটির হাজারো  সমর্থক। যারা নাচ-গানের মধ্য দিয়ে মেতে উঠে শিরোপা উৎসবে।

গত মৌসুমের হতাশাজনক সমাপ্তির ধাক্কা সামলে শান্ত ও স্থির নেতৃত্বে দলকে সাফল্যের পথে ফিরিয়েছেন কোচ ক্রিস্টিয়ান চিভু। সর্বশেষ আসরে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা হাতছাড়া করে ইন্টার। আর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারে পিএসজির সঙ্গে। এরপর দায়িত্ব নেন ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইন্টারের হয়ে ১৬৮ ম্যাচ খেলা চিভু। প্রথমবারেই লিগ জেতানো এই রোমানিয়ান কোচ গত মৌসুমে ছিলেন পার্মাতেই।

ইন্টারের কোচ ক্রিস্টিয়ান চিভু

দলের এই অর্জন নিয়ে ইন্টারের অধিনায়ক লাওতারো মার্তিনেজ বলেন, ‘আজ আমরা সবাই আনন্দিত। তবে এই সাফল্যের পেছনের কঠোর পরিশ্রম ভুলে গেলে চলবে না। কারণ গত মৌসুমের শেষটা ছিল খুবই কঠিন। আমরা যেসব প্রতিযোগিতায় শিরোপা জিততে পারতাম, সবগুলোতেই হতাশ হতে হয়েছিল। এরপর আবার নতুন করে শুরু করাটা সহজ ছিল না।’

লিগ জেতা ইন্টারের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগও আছে। ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে লাৎসিওকে হারাতে পারলে ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো লিগ ও কাপ—দুই শিরোপাই একসঙ্গে জিতবে ক্লাবটি। সবশেষ ২০১১ সালে জোসে মরিনিওর কোচিংয়ে একই মৌসুমে সিরি ‘আ’ ও কোপা ইতালিয়া জিতেছিল ইন্টার।

শিরোপা নিশ্চিত হওয়ার পর দুমো দি মিলানো ক্যাথেড্রালের সামনে জড়ো হয় ইন্টারের হাজারো সমর্থক

এই ম্যাচটা গোলদাতা থুরামের জন্য ছিল বিশেষ আবেগেরও। তাঁর জন্ম পার্মায়, আর তাঁর বাবা লিলিয়ান থুরাম একসময় খেলেছেন এই ইতালিয়ান ক্লাবটিতেই। সেই ক্লাবকে হারিয়ে শিরোপা জেতার অনুভূতি জানাতে গিয়ে থুরাম জুনিয়র বলেন, ‘আমি ইন্টারে আসার পর থেকেই দেখছি, এটি এমন একটি দল যারা মাঠে ও মাঠের বাইরে সব সময় একসঙ্গে থাকতে ভালোবাসে। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

এদিকে সিরি আয়ে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া করেছে জুভেন্টাস। এসি মিলানের হারের পরও নিজেদের মাঠে অবনমিত ভেরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তুরিনের দলটি। তবে চ্যাম্পিয়নস লিগে খেলার লক্ষ্যে চতুর্থ স্থানে থাকার দৌড়ে কোমোর চেয়ে তিন পয়েন্টে এগিয়ে আছে জুভরা।

Read full story at source