পিংক ইজ দ্য নিউ ব্ল্যাক, দেখুন গোলাপি সুনেরাহর আকর্ষণীয় ৮ লুক

· Prothom Alo

ব্লাশ থেকে শুরু করে হট পিংক, ফুশিয়া কিংবা রোজ গোল্ড-গোলাপির প্রতিটি শেডেই সুনেরাহ বিনতে কামাল জানেন কীভাবে আবেদন কাড়তে হয়। বাংলাদেশের এই স্টাইলিশ অভিনেত্রী ফ্যাশনের ক্ষেত্রে কোনো আপস করেন না; বরং একেক সময়ে একেক লুকে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। বিশেষ করে গোলাপি বা পিঙ্কের নানা শেডে তাঁকে লাগে আরও বেশি চোখধাঁধানো ও আকর্ষণীয়। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মেরেই বোঝা যায়  কখনও গ্ল্যামারাস গাউনে, কখনও আবার স্ট্রিট-স্টাইল ইনস্পায়ার্ড আউটফিটে ধরা দেন এই তারকা। এই সিরিজে রইল পিঙ্ক আউটফিটে সুনেরাহর সবচেয়ে আকর্ষণীয় কিছু মুহূর্তের ঝলক।

Visit fish-roadgame.com for more information.

ব্লাশ পিঙ্ক স্ট্র্যাপলেস গাউনে সুনেরাহ ধরা দিয়েছেন গ্ল্যামারাস মুডে। প্লিসেড টেক্সচারের এই গাউনের হাই-স্লিট ডিজাইন তাঁর লুকে আবেদন যোগ করেছে।   ফুশিয়া পিঙ্ক রঙের একটি জমকালো ফিউশন পোশাক পরেছেন অভিনেত্রী। ঝলমলে রোজ গোল্ড শেডের লং-স্লিভ মিনি ড্রেসে সুনেরাহ। অল-ওভার সিকুইন ওয়ার্কর এই র‍্যাপ-স্টাইলের পোশাকটিতে তাঁকে দেখা যাচ্ছে একেবারে গ্ল্যামারাস মুডে পিঙ্ক হাই-ওয়েস্ট ডেনিম প্যান্ট, ক্রপ টপ এবং ওপরে স্বচ্ছ ফ্লোরাল প্রিন্টের জ্যাকেট- এই হিপহপ অনুপ্রাণিত লুকে সুনেরাহ ধরা দিয়েছেন ট্রেন্ডি মুডে। বেণি করা হেয়ারস্টাইল, গলায় লেয়ার্ড চেইন ,পায়ে সাদা স্নিকার্স এই ক্যাজুয়াল লুকটিকে সম্পূর্ণ করেছে।এই লুকে সুনেরাহ একটি চমৎকার ম্যাজেন্টা পিঙ্ক বডি-হাগিং মিনি ড্রেস পরেছেন। 'ওয়েট হেয়ার লুক'  এবং ঠোঁটে গাঢ় শেডের লিপস্টিকে সেজেছেন সুন্দরী অভিনেত্রীকে রিফ্রেশিং লাগছে গোলাপি সামার ড্রেসেহট পিংকে সাহসী সুনেরাহ।  ন্যুডল স্ট্রেপের স্টাইলিশ ক্রপ টপের সঙ্গে লেয়ার করেছেন ওভারসাইজড ব্লেজার। জুটি হয়েছে সিকুইনসজ্জিত হাইওয়েস্ট বটম।ফুশিয়া পিঙ্ক ক্রপ টপটির সঙ্গে কন্ট্রাস্ট তৈরি করতে তিনি কালো বটম বেছে নিয়েছেন।

Read full story at source