রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত কবিতা

· Prothom Alo

স্পেন ও স্প্যানিশ ভাষাভাষী লাতিন আমেরিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর প্রভাব পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বাস্তবতায় পশ্চিমে রবীন্দ্রনাথের প্রভাব ক্রমে স্তিমিত হয়ে পড়লেও সেখানে তিনি ক্রমে দীপ্তিমান হয়ে ওঠেন। স্পেনের নোবেল বিজয়ী কবি হুয়ান রামোন হিমেনেথ তাঁর বিপুলাকার অনুবাদে সম্পৃক্ত হন; আরেক নোবেল বিজয়ী কবি পাবলো নেরুদার প্রথম জীবনের কবিতায় তাঁর প্রভাব পড়ে; ভিক্তোরিয়া ওকাম্পো সম্পাদিত প্রভাবশালী পত্রিকা সুর তাঁকে উদ্‌যাপন করতে থাকে; প্রভাবশালী কবিরাও তাঁকে আপন করে নেন। এখানে রইল রবীন্দ্রনাথকে নিবেদিত তেমন একটি কবিতা। মূল স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন

আন্তোনিও মাচাদো
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি


ভাঙা হাড়গোড় নিয়ে রক্তে ফাটল-তোলা
পৃথিবীতে রণগ্রস্ত য়ুরোপ পেরিয়ে
রাজপুত্র, কবিকুল, পদ্ম আর
পবিত্র নদীর দেশ থেকে
প্রাচ্যের পুরোহিত, প্রাচ্যের মরমি পুরুষ
স্পন্দিত রূপে তোমার সংগীত আসে
আমাদের মাঝে;

ও রবীন্দ্রনাথ, পশ্চিমের এই পাড়ে
তোমার হৃৎস্পন্দন শোনা যায়।
শরতের সন্ধ্যাবেলা যখন বৃষ্টির রিমিঝিমি
সুর তোলে বাঁশবনে, আর তোমার বাংলার
সাত আসমান ভেঙে নামে ঝুম বরিষণ
তখন য়ুরোপে বাজে যুদ্ধের দামামা, তার
জীবননদীতে ওঠে ঝঞ্ঝাক্ষুব্ধ তরঙ্গ বিপুল।

রক্তক্ষরা য়ুরোপ যখন
যুদ্ধ আর সৈন্য-সমাবেশ নিয়ে মগ্ন হট্টরোলে
তখন তোমার গ্রন্থ দুয়ারে দাঁড়ায় এসে তার
যেমন একদা এসে ঢুকেছিল এ য়ুরোপে গৌতম-কাহিনি।
আজ দ্যাখো, শ্বেত বৃষপৃষ্ঠে চড়ে এসেছে স্বয়ং শিব
সমর-খেতাব, শিরস্ত্রাণ সবই বর্বর অসভ্য মনে হয়, হায়
সাত সমুদ্দুরজুড়ে যুদ্ধ, শুধু যুদ্ধই ছড়ায়।

Visit albergomalica.it for more information.

...
আন্তোনিও মাচাদোর (২৬ জুলাই ১৮৭৫—২২ ফেব্রুয়ারি ১৯৩৯) জন্ম স্পেনের সেভিয়ায়। স্প্যানিশ ভাষার অত্যন্ত প্রভাবশালী কবি। প্রজন্ম ’৯৮ নামে তাঁর ও তাঁর কবিবন্ধুদের কাব্য আন্দোলন স্পেনের কবিতার আমূল রূপান্তর ঘটায়।

Read full story at source