রসায়ন: বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো পড়ে নাও
· Prothom Alo

রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১১
Visit amunra.help for more information.
১. পেট্রোলিয়ামে কত শতাংশ পেট্রল বা গ্যাসোলিন থাকে?
ক. ৫ শতাংশ খ. ৬ শতাংশ
গ. ৮ শতাংশ ঘ. ১০ শতাংশ
২. পেট্রোলিয়ামে কত শতাংশ ন্যাপথা থাকে?
ক. ৫ শতাংশ খ. ৬ শতাংশ
গ. ৮ শতাংশ ঘ. ১০ শতাংশ
৩. প্যারাফিন মোম ব্যবহৃত হয়—
i. টয়লেট্রিজ তৈরিতে ii. ভ্যাসলিন তৈরিতে
iii. ন্যাপথা তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ‘অ্যারোমেটিক’ শব্দের অর্থ কী?
ক. সুগন্ধ খ. সুস্বাদু
গ. তেতো স্বাদযুক্ত ঘ. দুর্গন্ধময়
৫. ন্যাপথলিনের সংকেত কোনটি?
ক. C10H8 খ. CH8
গ. C10H ঘ. CH
৬. ইথালনের সংকেত কোনটি?
ক. CH3-CH2-OH খ. C2H5CH
গ. C2H5CO ঘ. C2H5HO
৭. ‘প্যারাফিন’ শব্দের অর্থ কী?
ক. আসক্ত খ. আসক্তহীন
গ. সুস্বাদু ঘ. সুগন্ধি
৮. ফরমালিনে থাকে—
i. ৪০ ভাগ মিথান্যাল ii. ৫০ ভাগ মিথেন
iii. ৬০ ভাগ পানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ভিনেগার কাজ করে—
i. খাদ্য তৈরিতে ii. খাদ্য সংরক্ষণে
iii. খাদ্য পচনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. মারকিউরিক সালফেটের সংকেত কী?
ক. H2SO4 খ. HgSO4
গ. HgO4 ঘ. HgSO
১১. লেবুর রসে কোন অ্যাসিড পাওয়া যায়?
ক. সাইট্রিক অ্যাসিড খ. নাইট্রিক অ্যাসিড
গ. মিথেন ঘ. সালফেট
১২. তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়?
ক. টারটারিক অ্যাসিড খ. নাইট্রিক অ্যাসিড
গ. সাইট্রিক অ্যাসিড ঘ. সালফেট
১৩. দইয়ে কোন অ্যাসিড থাকে?
ক. ল্যাকটিক অ্যাসিড খ. টারটারিক অ্যাসিড
গ. নাইট্রিক অ্যাসিড ঘ. সাইট্রিক অ্যাসিড
১৪. জীবাশ্ম জ্বালানি হলো—
i. কয়লা ii. ডিজেল
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. পেট্রোলিয়ামে কত শতাংশ কেরোসিন থাকে?
ক. ১৩ শতাংশ খ. ১৮ শতাংশ
গ. ২০ শতাংশ ঘ. ৩০ শতাংশ
১৬. ইথানয়িক অ্যাসিডের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে ভিনেগার বলে?
ক. ২ থেকে ৪ শতাংশ খ. ৪ থেকে ৮ শতাংশ
গ. ৬ থেকে ১০ শতাংশ ঘ. ৮ থেকে ১২ শতাংশ
১৭. কয়লা কোন মৌলের রূপভেদ?
ক. C খ. H
গ. N ঘ. O
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. খ ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা