বেইজিংয়ে ৬০০ বছরের পুরোনো ‘টেম্পল অব হেভেনে’ ট্রাম্প–সি

· Prothom Alo

টেম্পল অব হেভেন—চীনের রাজধানী বেইজিংয়ের পুরোনো একটি মন্দির। এর বয়স ৬০০ বছর পেরিয়েছে। আজ বৃহস্পতিবার মন্দিরটি ঘুরে দেখেছেন চীন সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

ইউনেসকো বেইজিংয়ের এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৪২০ সালের দিকে মন্দিরটি নির্মাণ করা হয়। তখন চীনে মিং সাম্রাজ্যের শেষের দিক। রাজকীয় বলিদান আর ভালো ফসলের জন্য প্রার্থনা করতে এই মন্দির ব্যবহার করা হতো।

Visit casino-promo.biz for more information.

তাইওয়ান ইস্যু ঠিকমতো সামলানো না গেলে চীন-যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে পারে: ট্রাম্পকে হুঁশিয়ারি সির

এর আগে ২০১৭ সালে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় বেইজিং সফরে এসে টেম্পল অব হেভেন ঘুরে দেখেছিলেন।

প্রায় ৯ বছর পর এখন ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় সফরে চীনে এসেছেন। আজ সকালে বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’–এ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর দুই বিশ্বনেতা একসঙ্গে টেম্পল অব হেভেনে যান।

মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক কেমন হলো?

বেইজিংয়ে ট্রাম্প–সি বৈঠক শুরু, কী আলোচনা হবে

বার্তা সংস্থা এপি জানিয়েছে, জবাবে মার্কিন প্রেসিডেন্ট ছোট্ট করে জবাব দেন, ‘দারুণ’।

তাইওয়ান নিয়ে দুজনের আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ট্রাম্প কোনো জবাব দেননি।

বেইজিংয়ে ট্রাম্প, ‘ইরান–জট’ খুলতে কি পাশে পাবেন চীনকে

Read full story at source