কান রিভিউ ২০২৬: আকর্ষণীয় রেড কার্পেট লুকে নজর কাড়ছেন লেবানিজ, মিশরীয় ও তুর্কি সুন্দরীরা

· Prothom Alo

এবারের কান চলচ্চিত্র উৎসবে মূল ধারার হলিউড ডিভাদের দেখা কম মিললেও আলাদা করে নজর কাড়ছেন লেবানন, মিশর ও তুর্কিয়ের সুন্দরীরা। তাঁদের অনেকেই পরেছেন নিজস্ব ঘরানার তাক লাগানো ডিজাইনার গাউন। আকর্ষণের পাল্লায়ও কম ভারী নন এই তারকারা। চলুন দেখে নিই তাঁদের কান রেড কার্পেট লুক।

নাদিন নাসিব নেইম 

লেবানিজ এই অভিনেত্রী প্রথম দিনেই পরেছেন আরমানি প্রিভের কালো প্লাঞ্জিং নেকলাইনের স্ট্র্যাপলেস স্কারপ্টেড গাউন। সঙ্গে কালো ফেদার স্কার্ফ

লাইলা আহমেদ জাহের 

মিশরের অভিনেত্রী লাইলা মা হতে আচ্ছেন। এর মাঝেই রেড কার্পেটে এসে তিনি ফেদার ডিটেইলিং দেওয়া পাউডার পিংক রামি কাদি গাউন পরেছেন
View this post on Instagram

A post shared by Chopard Official (@chopard)

Visit asg-reflektory.pl for more information.

ইয়াসমিন সাবরি 

লেবানিজ ডিজাইনার রামি আল আলির শিমারি গাউন পরেছেন মিশরের অভিনেত্রী ইয়াসমিন

ইয়াসমিন বোদি 

দুবাইয়ের এই ব্লিং স্টার পরেছেন আতলিয়ের জুহরার ১৫ কেজির ঝলমলে স্কাল্পচারাল হুডেড গাউন

দেমেত ওজদেমির

সদা কাট আউট গাউনে নজর কাড়ছেন তুর্কি টিভি তারকা দেমেত. গাউনটি ট্রেন্ডিওলমিলার

হান্দে এরসেল

তুর্কি তারকা হান্দে পরেছেন সোনালি স্ট্র্যাপলেস স্ট্রাকচার্ড সোফি কতুর ড্রেস

মায়া আবুলহোসন 

লেবানিজ এই টিভি প্রেজেন্টার পরেছেন আতলিয়ের জুহরার লাল স্ট্র্যাপলেস করসেট গাউন আর ম্যাচিং স্টোল

ছবি: হাল ফ্যাশন

Read full story at source