হোয়াটসঅ্যাপে ইনকগনিটো চ্যাট সুবিধা চালু করছে মেটা, যে সুবিধা পাওয়া যাবে

· Prothom Alo

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা বাড়াতে ‘ইনকগনিটো চ্যাট’ সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, ইনকগনিটো চ্যাটের মাধ্যমে মেটা এআই চ্যাটবটের সঙ্গে আলোচনা করা কোনো তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেখতে পারবে না। এমনকি মেটাও জানতে পারবে না। এর ফলে যেসব ব্যবহারকারী ব্যক্তিগত স্বাস্থ্য, আর্থিক তথ্য বা বিভিন্ন সংবেদনশীল বিষয়ে এআই চ্যাটবটের সঙ্গে আলোচনা করেন, তাঁদের গোপনীয়তা নিশ্চিত করা যাবে।

মেটা জানিয়েছে, ইনকগনিটো চ্যাট সুবিধায় মেটা এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীদের আলোচনার সব তথ্য অস্থায়ীভাবে সংরক্ষণ করা হলেও নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। সুবিধাটি মূলত ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রযুক্তিটি এমন একটি নিরাপদ ক্লাউডভিত্তিক পরিবেশ তৈরি করে, যেখানে ব্যবহারকারীদের তথ্য প্রকাশ না করেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে এআই চ্যাটবট।

Visit moryak.biz for more information.

হোয়াটসঅ্যাপে নতুন ৬ সুবিধা

বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে ইনকগনিটো প্রযুক্তিনির্ভর এআই চ্যাট সুবিধা চালু থাকলেও হোয়াটঅ্যাপে চালু হতে যাওয়া ইনকগনিটো চ্যাট বেশি নিরাপদ হবে বলে দাবি করেছে মেটা। মেটার তথ্যমতে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে হোয়াটসঅ্যাপ ও মেটা এআই অ্যাপে ইনকগনিটো চ্যাট সুবিধা চালু করা হবে।

ইনকগনিটো চ্যাটের পাশাপাশি ‘সাইড চ্যাট’ নামের আরও একটি সুবিধা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে মেটা। সাইড চ্যাট সুবিধার মাধ্যমে কথোপকথন চলা অবস্থাতেই দ্রুত এআই চ্যাটবটের সহায়তা নিতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Read full story at source