দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম করলেন ফাহাদ

· Prothom Alo

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। দীর্ঘদিন ধরে গ্র্যান্ডমাস্টার নর্মের খুব কাছে গিয়েও যে স্নায়ুচাপের কারণে ব্যর্থ হচ্ছিলেন, তা কাটিয়ে অবশেষে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন তিনি।

Visit rocore.sbs for more information.

একই সঙ্গে ৯ রাউন্ডের এই প্রতিযোগিতায় ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এই বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার।

আর একটি নর্ম পেলেই গ্র্যান্ডমাস্টার হবেন তিনি।

প্রতিযোগিতার শেষ দুই রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নর্ম স্পর্শ করার জন্য ফাহাদের প্রয়োজন ছিল ১.৫ পয়েন্ট। চরম সমীকরণের এই চাপ সামলে নিয়ে অষ্টম রাউন্ডে তিনি ইরানের আন্তর্জাতিক মাস্টার পোর আগা বালাকে হারান। এরপর বুধবার বিকেলে শেষ রাউন্ডে জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিজের সঙ্গে ড্র করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেন ফাহাদ।

পুরো টুর্নামেন্টে ফাহাদ বড় চমক দেখিয়েছেন। প্রতিযোগিতায় মোট তিনজন গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হয়ে জর্জিয়ার দুই গ্র্যান্ডমাস্টারকে তিনি হারিয়েছেন এবং হাঙ্গেরির সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ২০২৪ সালের মার্চে প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম করেছিলেন। ২০১৯ সালে হন আন্তর্জাতিক মাস্টার।

আনসারকে চ্যাম্পিয়ন করলেন ৮২ বছরের রানী

তুরস্ক থেকে ফোনে প্রথম আলোকে নিজের অনুভূতি জানিয়ে ফাহাদ বলেন, ‘কাঙ্ক্ষিত দ্বিতীয় নর্মটা অবশেষে হলো। এখানেই প্রথম টুর্নামেন্টের শেষ ম্যাচে জিতলে নর্ম হতো, কিন্তু হেরে গিয়েছিলাম। তবে দ্বিতীয় টুর্নামেন্টে শেষ পর্যন্ত হলো। আর একটি নর্ম বাকি, সেটা ওপেন টুর্নামেন্ট থেকে করলেই (গ্র্যান্ডমাস্টার) হব। আশা করি দ্রুতই সেটা হয়ে যাবে। আমি খুব খুশি, কারণ অনেকবারই নর্মের খুবই কাছে গিয়ে তরি ডুবেছে। শেষ পর্যন্ত এবার সফল হলাম।’

Read full story at source