আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণসহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন
· Prothom Alo

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
Visit palladian.co.za for more information.
গতকাল বৃহস্পতিবার বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো—রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা।
বিজিবির ফেসবুক পোস্টে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের ৭ দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, বিজিবি সদস্যরা জনসাধারণের নিরাপদ–নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ করবেন। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে তাঁরা সহায়তা করবেন।