কুমিল্লা ইপিজেডে হবে জুতা তৈরির কারখানা, চাকরি পাবেন ৫০০ মানুষ

· Prothom Alo

কুমিল্লা ইপিজেডে কারখানা স্থাপনসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) এবং চীনের এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেডের কর্মকর্তারা। গত বুধবার রাজধানীর গ্রিনরোডের বেপজা কার্যালয়ে

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কুমিল্লা ইপিজেড) জুতা ও জুতার আনুষঙ্গিক সরঞ্জাম উৎপাদন কারখানা স্থাপন করবে সামোয়া ও চীনের (তাইওয়ান) মালিকানাধীন প্রতিষ্ঠান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটি এ জন্য ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। কারখানাটিতে ৫০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।

Visit moryak.biz for more information.

এ নিয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড। গত বুধবার রাজধানীর ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তিটি সই হয়।

বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও এইজার স্যু পার্টসের ব্যবস্থাপনা পরিচালক জিয়া রুইহং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, এইজার স্যু পার্টস তাদের প্রস্তাবিত কারখানায় বছরে ৩০ লাখ জোড়া ইনসোল, ১২ লাখ জোড়া আউট সোল, ৩২ লাখ জোড়া মিডসোল এবং ১০ লাখ জোড়া পিইউ (পলিইউরেথেন) জুতা উৎপাদন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ইপিজেডে সফল ও নির্বিঘ্ন ব্যবসা পরিচালনায় বেপজার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। বিনিয়োগ বৃদ্ধি ও রপ্তানি বহুমুখীকরণে বেপজার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) খাদিজা পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read full story at source