কার হাতে কোন পুরস্কার

· Prothom Alo

গতকাল শনিবার রাতে শেষ হয়েছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবার আসরে কার হাতে উঠল কোন পুরস্কার? এএফপি ও ভ্যারাইটি অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

Visit bettingx.bond for more information.

উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতল রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউর নতুন সিনেমা ‘ফিওড’। বামপন্থী উদারনৈতিক সমাজের ভেতরের দ্বন্দ্ব ও ভন্ডামিকে প্রশ্নের মুখে দাঁড় করানো এই চলচ্চিত্রটি উৎসবজুড়ে ছিল আলোচনার কেন্দ্রে। এএফপিপুরস্কার জেতার পর পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউকে জড়িয়ে ধরেন ছবির অভিনেত্রী রেনাতে রেইনসভে। এএফপি উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি জিতেছে রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনতসেভের ‘মিনোটর’। এএফপি এবার সেরা জুরি পুরস্কার পেয়েছে ভ্যালেস্কা গ্রিসবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’। এএফপি ‘দ্য ব্ল্যাক বল’ সিনেমার জন্য যৌথভাবে সেরা পরিচালক হয়েছেন হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো। স্পেনের কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকাকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। এএফপি‘ফাদারল্যান্ড’ পরিচালক পাওয়েল পাভলিকোভস্কিও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। এএফপিরিউসুকে হামাগুচির বৃদ্ধাশ্রমভিত্তিক আবেগঘন সিনেমা ‘অল অব আ সাডেন’–এ অভিনয় করে যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন তাও ওকামোতো ও ভার্জিনি এফিরা। রয়টার্সসেরা অভিনেতাও হয়েছেন দুজন। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত লুকাস দন্তের ‘কাওয়ার্ড’-এ অভিনয় করে পুরস্কার জিতেছেন মাক্কিয়া ও ভ্যালোঁতাঁ কাম্পানি। এএফপি একসঙ্গে মঞ্চে পুরস্কারজয়ীরা। এএফপি সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন ইমানুয়েল মারে। এএফপি রুয়ান্ডার নির্মাতা মেরি-ক্লেমেন্টিন দুসাবেজাম্বো তাঁর গণহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বেন’ ইমানার জন্য জিতেছেন ক্যামেরা দ’অর, অর্থাৎ সেরা প্রথম চলচ্চিত্রের পুরস্কার। পুরস্কারটি তিনি উৎসর্গ করেছেন নিজের দেশের নারীদের। এএফপি স্বল্পদৈর্ঘ্য সিনেমার স্বর্ণপাম জিতেছে আর্জেন্টিনার নির্মাতা ফেদেরিকো লুইস তাচেল্লার ‘ফর দ্য অপোনেন্টস’। এএফপি ইরানে রাজনৈতিক দমন-পীড়নের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে নির্বাসিত নির্মাতা ও অভিনেত্রী পেগাহ আহাঙ্গারানির তথ্যচিত্র ‘রিহার্সালস ফর আ রেভোল্যুশন’ জিতেছে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার। এএফপি সমাপনী অনুষ্ঠানে এবারের অন্যতম জুরি ডেমি মুর। রয়টার্স সমাপনী দিনে স্বর্ণপামজয়ী ‘ফিওড’ সিনেমার পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউ ও দুই অভিনয়শিল্পী সেবাস্তিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে। রয়টার্স কানে সেরা হলো সহমর্মিতার গল্পসমাপনী দিনে ছিলেন স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ। রয়টার্স

Read full story at source