শিশু ও নারীর নিরাপত্তার নিশ্চয়তায় নালিতাবাড়ীতে মানববন্ধন
· Prothom Alo

শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে উপজেলা পরিষদের গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুর পরিবারের সদস্য, বন্ধুসভার সদস্য, উপদেষ্টা, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতা–কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
Visit afrikasportnews.co.za for more information.
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নিহত শিশুর চাচা, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান, আইনজীবী ইয়াসমিন আক্তার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, সাংবাদিক আবদুল মোমেন, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি আবদুল মান্নান, নালিতাবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন, সাবেক সভাপতি জয় সাহা, ইউএফএইচের সাধারণ সম্পাদক সাদ আল জুনায়েদ, আলোক বিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আলম, মোর্শেদুল মিয়া প্রমুখ।
শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন।বক্তারা বলেন, শিশু হত্যার ঘটনা দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বেড়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তাঁরা। এ সময় সবাই ‘রামিসা হত্যার বিচার চাই’, ‘ধর্ষকের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তাঁরা শিশুহত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পরিচালনার দাবি জানান।
সভাপতি, নালিতাবাড়ী বন্ধুসভা