এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

· Prothom Alo

যেখানে ডেভিড রাশ, সেখানেই যেন বিশ্ব রেকর্ড। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা এই ব্যক্তি বর্তমানে সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক। সম্প্রতি নিজের রেকর্ডের মুকুটে আরও একটি পালক যোগ করেছেন তিনি।

ডেভিড রাশ এক মিনিটে ৩২টি টি-শার্ট পরে নিজের অর্জনের তালিকায় নতুন রেকর্ড যোগ করেছেন। রাশ এবার এক মিনিটে ৩২টি টি–শার্ট গায়ে পরে এ রেকর্ড গড়েন। তাঁর নামের পাশে আগে থেকেই টি-শার্ট পরার একাধিক রেকর্ড রয়েছে, যেমন ৩০ সেকেন্ডে সর্বাধিক টি-শার্ট পরা, দ্রুততম সময়ে ১০টি টি-শার্ট পরা।

Visit asg-reflektory.pl for more information.

এবার ডেভিড রাশ এক মিনিটে সবচেয়ে বেশি টি-শার্ট পরার রেকর্ড গড়ার অনুশীলন শুরু করেন। সফলও হলেন। তিনি বলেন, এ রেকর্ডের নিজস্ব কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে।

অনলাইনে রাশ লেখেন, ‘সমস্যাটা হলো, খুব দ্রুতই এর কৌশলগত দিকটা ভেঙে পড়তে শুরু করে। দশম টি-শার্ট পরার পর আপনি শুধু সময়ের সঙ্গে লড়াই করবেন না, বরং কাপড়ের সঙ্গেও লড়াই করতে হবে। কেননা, সময়ের সঙ্গে টি–শার্টের প্রতিটি স্তরে আপনার হাতের নড়াচড়ার পরিসর কমে আসে। তখন আপনি যেন একটি স্ট্রেইটজ্যাকেটের সঙ্গে লড়াই করছেন বলে মনে হবে।’

রাশকে রেকর্ড ভাঙতে ২৫টি টি-শার্ট পরলেই হতো। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ৩৫টি টি-শার্ট পরেন। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর ৩টি টি–শার্ট পরা বাতিল করে দিয়েছে।

রাশ বলেন, ‘৩টি টি–শার্ট বাতিল হওয়ার কারণ, সম্ভবত সেগুলো ঠিকমতো গায়ে পরতে না পারা। বিশাল স্তূপের চাপে খুব সম্ভব আমি সেগুলো টেনে পুরোপুরি কোমর পর্যন্ত নামাতে পারিনি।’

রাশ লেখেন, ‘কিছুটা টেকনিক্যাল কারণে কয়েকটি (সংখ্যা) হারানো হতাশাজনক, কিন্তু শেষ পর্যন্ত রেকর্ড গড়ায় এটির প্রভাব পড়েনি। আমার লক্ষ্য ছিল ২৫টি, আর আমি শেষ করেছি ৩২টিতে। আমি শুধু রেকর্ড ভাঙিনি, ব্যবধানও বাড়িয়েছি। এক মিনিটের কাজ হিসেবে এটা খারাপ নয়।’

Read full story at source