সোনালী ব্যাংকে চিফ অডিট অফিসার পদে চাকরি, বেতন ৪ লাখ ৩০ হাজার

· Prothom Alo

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে হেড অব অডিট/চিফ অডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ণ নির্বাহী ক্ষমতাসহ জেনারেল ম্যানেজার পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬।

এর আগে সোনালী ব্যাংকে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে বেতন–ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার টাকা।

Visit freshyourfeel.org for more information.

চাকরির বিবরণ—

পদের নাম: হেড অব অডিট/চিফ অডিট অফিসার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অবশ্যই এফসিএ হতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/তৃতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট ক্ষেত্রে (আর্টিকেলশিপসহ) কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত পাঁচ বছর কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অডিট কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে। কোনো বাণিজ্যিক ব্যাংকের অডিট বিভাগে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়সসীমা

২১ জুন ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। তবে কোনো বাণিজ্যিক ব্যাংকে অডিট অভিজ্ঞতা থাকলে বয়সসীমা শিথিল করে সর্বোচ্চ ৬২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।

বেতন–ভাতা

৪,৩০,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)।

নিয়োগের ধরন

চুক্তিভিত্তিক (৩ বছর)।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নেবে ৩০০ জন, চাকরির জন্য আবেদন অনলাইনে

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক, প্রধান কার্যালয়’ বরাবর জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

২১ জুন ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

বুয়েটে চাকরির সুযোগ, আবেদন ৭ জুন পর্যন্ত

Read full story at source