পাকিস্তানের কোয়েটায় ট্রেনে বিস্ফোরণ, নিহত ১৪
· Prothom Alo

পাকিস্তানের কোয়েটা শহরে আজ রোববার সকালে একটি শাটল ট্রেনে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বেলুচিস্তান সরকার এ তথ্য জানিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চামান ফাটাকের কাছে ট্রেনটিকে নিশানা করা হয়।
Visit h-doctor.club for more information.