নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে
· Prothom Alo
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বালুর মাঠ এলাকায় গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন
শিশু ও নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বালুর মাঠ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে এই কর্মসূচির আয়োজন করে গোবিপ্রবি বন্ধুসভা।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান। পাশাপাশি দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Visit amunra.qpon for more information.
বাবা–মার সঙ্গে শিশুরাও আসে তাদের অধিকার আদায়েগোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহানাফ শাহরিয়ার বলেন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
প্রচার সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা