ঈদের ছুটিতে নিরাপত্তা চাইলেন জুয়েলার্সের মালিকেরা

· Prothom Alo

ঈদের লম্বা ছুটিতে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জুয়েলার্সের মালিকেরা। এমনটা উল্লেখ করে জুয়েলারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

Visit afnews.co.za for more information.

গত শনিবার পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের কাছে আনুষ্ঠানিকভাবে এই চিঠি দেন জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান। এতে বলা হয়, ঈদের লম্বা ছুটিতে দেশে সব মার্কেট ও দোকান বন্ধ থাকে। এ সময় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার শঙ্কা থাকে। এমন প্রেক্ষাপটে জুয়েলারি ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন।

ঈদের বন্ধে সারা বাংলাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানকে বিশেষ নিরাপত্তার জন্য জুয়েলারি মার্কেট ও প্রতিষ্ঠানে সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নিতে অনুরোধ করেন এনামুল হক খান।

Read full story at source