দেশে দেশে ঈদুল আজহা উদ্‌যাপন

· Prothom Alo

মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকা পর্যন্ত বিভিন্ন দেশের মসজিদ ও খোলা ময়দানে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সেখানে তাঁরা ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকে পশু কোরবানি দেন।

ফিলিস্তিন, ইরাক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদ্‌যাপনের কিছু ছবি দেখে নেওয়া যাক—

Visit freshyourfeel.org for more information.

গাজা নগরীতে পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন ফিলিস্তিনি মুসল্লিরা। ২৭ মে, ২০২৬ ইরাকের পবিত্র নগরী কারবালায় মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিয়েছেন। ২৭ মে, ২০২৬ইরাকের মসুল শহরে মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন। ২৭ মে, ২০২৬ ইরাকের মসুল শহরে ঈদুল আজহার নামাজ শেষে মুসলমানরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। ২৭ মে, ২০২৬ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ঈদগাহ ময়দানে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করছেন। ২৭ মে, ২০২৬ ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দেনপাসারে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করছেন। ২৭ মে, ২০২৬ : ওপর থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়া জাকার্তায় আংকোল বিচে মুসলমানরা ঈদুল আজহার নামাজ আদায় করছেন। ২৭ মে, ২০২৬ ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দেনপাসারে পরিবারের বড় সদস্যদের সঙ্গে শিশুরাও ঈদের জামাতে অংশ নিয়েছে। ২৭ মে, ২০২৬ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কিয়াপো এলাকায় ঈদুল আজহার নামাজ আদায়। ২৭ মে, ২০২৬অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে ঈদুল আজহার নামাজ শেষে লাকেম্বা মসজিদের বাইরে মুসল্লিরা জড়ো হয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। ২৭ মে, ২০২৬

Read full story at source