সাবেক স্ত্রীর পোস্টে এমন জেমসকে দেখে চমকে গেলেন ভক্তরা
· Prothom Alo

ব্যান্ড তারকা জেমসকে পরিবার নিয়ে খুব একটা প্রকাশ্যে দেখা যায় না। তবে এবারের ঈদে ভক্তরা দেখলেন এক অন্য রকম জেমসকে। প্রথম স্ত্রী রথি কানিজের ফেসবুকে পোস্ট করা কয়েকটি স্থিরচিত্রে দেখা গেছে মেয়ে জান্নাত, বর্তমান স্ত্রী নামিয়া ও ছোট ছেলে জিবরানকে নিয়ে তাঁর পারিবারিক কিছু মুহূর্ত।এক ফ্রেমে বাবা, মেয়ে আর ছেলে। ঈদের এই বিশেষ মুহূর্তে জেমসের পাশে দেখা গেল তাঁর বড় মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানকে। অনেক দিন পর সন্তানদের সঙ্গে তারকার এমন পারিবারিক ছবি ভক্তদের মন ছুঁয়ে গেছে।মেয়ে জান্নাতুল ফেরদৌস, স্ত্রী নামিয়া ও ছেলে জিবরানকে নিয়ে হাস্যোজ্জ্বল জেমস। মঞ্চের রকস্টারকে নয়, ছবিতে যেন ধরা দিয়েছে একজন দায়িত্বশীল স্বামী ও বাবার প্রতিচ্ছবি। ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন পরিবারের সবচেয়ে কাছের মানুষদের সঙ্গে।‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে’—রথি কানিজের এই ক্যাপশনের মতোই ছবিগুলোয় ফুটে উঠেছে পারিবারিক বন্ধনের এক দারুণ চিত্র। ভিন্ন দুই সংসারের সদস্যদের একসঙ্গে দেখে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা। ছবিতে বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে বাবা জেমসঈদের আনন্দ শুধু উৎসবেই নয়, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তেও। জেমসের এই হাসিমুখের ছবিগুলো দেখে অনেক ভক্তই মন্তব্য করেছেন, এমন হাসিখুশি, প্রাণবন্ত ও পারিবারিক জেমসকে বহুদিন পর দেখা গেল। ঈদের সময়টাতে এমন জেমসকে দেখে চমকে গেলেন ভক্তরা। ছবিতে দুই মেয়ে জান্নাত ও জাহানের সঙ্গে বাবা জেমসভালোবেসে ফটোসুন্দরী রথি কানিজকে বিয়ে করেছিলেন ব্যান্ড তারকা জেমস। কিন্তু সেই সংসার টেকেনি। ওই সংসারে রয়েছে তাঁর দুই সন্তান আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌস—তাদের নিয়ে ঢাকার উত্তরায় থাকেন। ১৯৯১ সালে ১৭ নভেম্বর বিয়ের পর ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ছেলে বড়, পড়াশোনা শেষে ভিডিও মেকিংয়ের কাজ করছেন আর মেয়ে জান্নাত বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী। ছবিতে মা রথির সঙ্গে আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌস।
Visit asg-reflektory.pl for more information.