স্টিলের কারখানায় হঠাৎ বিস্ফোরণ, গলিত লোহা ছিটকে দগ্ধ তিন শ্রমিক

· Prothom Alo

রাজধানীর ডেমরায় স্টিলের একটি কারখানায় লোহা গলানোর সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকার জহির স্টিল মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Visit bettingx.club for more information.

দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

দগ্ধ শ্রমিকেরা হলেন সাব্বির হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

সাব্বির ও মাজেদের বাড়ি রংপুর। তোফাজ্জলের বাড়ি রাজবাড়ী। তাঁরা ডেমরায় ভাড়া বাসায় থাকেন।

তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী আলামিন হোসেন। তিনি বলেন, কারখানাটিতে লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে জ্বলন্ত লোহার গলিত পদার্থ ছিটকে গায়ে পড়ে তিনজনের শরীর পুড়ে যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, সাব্বিরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ ও মাজেদের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে। সাব্বির ও তোফাজ্জলকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাজেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Read full story at source