এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র: অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করে লেখো

· Prothom Alo

বাংলা ২য় পত্র: বাক্য শুদ্ধ করে লেখো

Visit betsport24.es for more information.

অশুদ্ধ: আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।

শুদ্ধ: কণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।

অশুদ্ধ: চোরে চোরে চাচাতো ভাই।

শুদ্ধ: চোরে চোরে মাসতুতো ভাই।

অশুদ্ধ: এখানে প্রবেশ নিষেধ।

শুদ্ধ: এখানে প্রবেশ নিষিদ্ধ।

অশুদ্ধ: ইহার আবশ্যক নাই।

শুদ্ধ: ইহার আবশ্যকতা নাই।

অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।

শুদ্ধ: আপনি সপরিবার আমন্ত্রিত।

অশুদ্ধ: দারিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট।

শুদ্ধ: দারিদ্র্যকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট।

অশুদ্ধ: শকুনের দোয়ায় হাতি মরে না।

শুদ্ধ: শকুনের দোয়ায় গরু মরে না।

অশুদ্ধ: সে সভায় উপস্থিত ছিলেন।

শুদ্ধ: তিনি সভায় উপস্থিত ছিলেন

অশুদ্ধ: দুর্বলবশত তিনি আসতে পারেননি।

শুদ্ধ: দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।

অশুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।

শুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণমান।

অশুদ্ধ: সভায় অনেক ছাত্রগণ এসেছিল।

শুদ্ধ: সভায় অনেক ছাত্র এসেছিল।

অশুদ্ধ: দৈন্যতা সবসময় ভালো নয়।

শুদ্ধ: দীনতা সব সময় ভালো নয়।

অশুদ্ধ: এটা হলো ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা।

শুদ্ধ: এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।

অশুদ্ধ: কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।

শুদ্ধ: কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

অশুদ্ধ: কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।

শুদ্ধ: কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন।

অশুদ্ধ: কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।

শুদ্ধ: শুধু গায়ের জোরে সব কাজ হয় না।

অশুদ্ধ: খাঁটি গরুর দুধ।

শুদ্ধ: গরুর খাঁটি দুধ।

অশুদ্ধ: ঘটনাটি অত্যান্ত লজ্জাষ্কর।

শুদ্ধ: ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।

অশুদ্ধ: জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।

শুদ্ধ: জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন।

অশুদ্ধ: চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় কর।

শুদ্ধ: চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো।

অশুদ্ধ: তাহারা মাঠে খেলা করছে।

শুদ্ধ: তারা মাঠে খেলছে।

অশুদ্ধ: তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো।

শুদ্ধ: তৎকালীন বাঙালি ব্রিটিশদের অধীন ছিল।

অশুদ্ধ: চোখে হলুদ ফুল দেখছি।

শুদ্ধ: চোখে শর্ষে ফুল দেখছি।

অশুদ্ধ: তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন।

শুদ্ধ: তিনি সপরিবার ঢাকায় থাকেন।

অশুদ্ধ: অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

শুদ্ধ: অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে।

  • মোস্তাফিজুর রহমান, শিক্ষক
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

Read full story at source