ফ্রেঞ্চ ওপেনের নতুন চ্যাম্পিয়ন আন্দ্রিভা
· Prothom Alo

তাঁকে মেয়েদের টেনিসের ভবিষ্যৎ তারকা ভাবা হচ্ছিল অনেক দিন ধরেই। সেই ভবিষ্যৎ চলে এলো বলে!
Visit newsbetting.club for more information.
প্রথমবারের ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ বছর বয়সী রুশকন্যা মিরা আন্দ্রিভা। আজ রোলাঁ গারোর ফাইনালে পোল্যান্ডের মায়া চফালিনিয়েস্কাকে ৬–৩, ৬–২ সেটে হারিয়েছেন তিনি। এটি আন্দ্রিভার প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি। ছেলে ও মেয়েদের মধ্যে তিনিই গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী, যার জন্ম ২০০৫ সালের পরে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা আন্দ্রিভা ফাইনাল শুরুর আগেই ফেবারিট ছিলেন। ১৫ বছর বয়সে প্রথম ডব্লিউটিএ ট্যুর ম্যাচ জেতা এই রুশ এরই মধ্যে ৫টি ডব্লিউটিএ শিরোপা জিতেছেন। খেলেছেন উইম্বলডনের চতুর্থ রাউন্ডেও।
বিপরীতে চফালিনিয়েস্কা এবারের ফ্রেঞ্চ ওপেন শুরু করেছেন ১১৪ নম্বরে থেকে। প্যারিসে আসার আগে ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মাত্র ২টিতে কোয়ালিফাই করা এই পোলিশ এবারও খেলেছেন বাছাইপর্বে। শেষ পর্যন্ত ফাইনালে উঠে এলেও তাঁর চেয়ে আন্দ্রিভাকেই ফেবারিট ধরা হচ্ছিল।
জয় নিশ্চিতের পর মিরা আন্দ্রিভাকোর্টেও শেষ পর্যন্ত রুশকন্যার দাপটই দেখা গেছে। দুই সেটেই জিতে নিয়েছেন ফাইনাল।
খেলা শেষে চফালিনিয়েস্কা তাঁর প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, ‘আমি আশা করেছিলাম আজ আপনারা আরও ভালো একটা ম্যাচ দেখতে পাবেন, কিন্তু মিরা আমার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে; আমার মনে হয় দোষটা ওরই! আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি, আমাকে ক্ষমা করবেন।’
ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে নিয়ে আন্দ্রিভা বলেন, ‘আমি যখন অনেক অনেক ছোট, তখন থেকেই টিভিতে রোঁলা গারোর খেলা দেখছি। এই টুর্নামেন্ট জেতা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এখন আমি এই ট্রফিটা হাতে ধরে আছি!’
ভাইরাসে আক্রান্ত আরনালদি, ওয়াকওভার পেয়ে ফাইনালে কোবোলি