ফুটবলের টেউয়ে দুলছে সারা দেশ
· Prothom Alo
আর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ৪৮টি দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে সারা দেশ। ইতিমধ্যে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’। স্প্যানিশ ভাষায় ‘ট্রাইওন্ডা’ শব্দের অর্থ ‘তিন ঢেউ’। বিশ্ববাসী প্রতীক্ষা করছে ফুটবল খেলার যুদ্ধে কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন।
Visit casino-promo.biz for more information.
ফুটবল বিশ্বকাপের আবহে দোকানে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের জার্সি। আলমনগর, খুলনা, ১১ জুনএকটি সুপারশপের সামনে সাজানো হয়েছে বিভিন্ন দেশের পতাকা। চট্টগ্রাম, ১১ জুনব্রাজিলের ভক্ত-সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা। গোর-এ-শহীদ বড় ময়দান, দিনাজপুর, ১১ জুনফুটবল বিশ্বকাপের আবহে পিছিয়ে নেই পোষা প্রাণীরাও। প্রিয় দলকে সমর্থন জানাতে পেটশপগুলোতে বিক্রি হচ্ছে বিড়ালসহ পোষা প্রাণীর জন্য বিশেষ জার্সি। খুলনার একটি পেটশপে বিড়ালকে জার্সি পরিয়ে দেখাচ্ছেন দোকানকর্মী। আলমনগর, খুলনা, ১১ জুনব্রাজিলের হলুদ জোয়ারে মুখর, আনন্দ র্যালিতে ফুটবল উন্মাদনা। সরকারি কলেজ চত্বর, শেরপুর, ১১ জুনখেলার দোকানে আর্জেটিনার জার্সি পরে এক খুদে সমর্থক। টেকনাফ, ১১ জুনবিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পতাকা। চট্টগ্রাম, ১১ জুনসড়কের এক পাশে আর্জেন্টিনার সমর্থকেরা আর বিপরীত পাশে ব্রাজিলের সমর্থকেরা পাল্টাপাল্টি লম্বা পতাকা টাঙিয়েছেন। বিআইডিসি সড়ক, খুলনা, ১১ জুন