শিবির নেতা জিসান গ্রেপ্তার, ধর্ষণের অভিযোগ
· Prothom Alo

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে লাকসামে উদ্ধারের পর গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি অপহরণ হননি, বরং নিজেই আত্মগোপনে ছিলেন। জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ভ্রুণ নষ্ট করার অভিযোগে এক নারী দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান নিশ্চিত করেছেন, জিসান প্রধান আসামি এবং বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। ছাত্রশিবির জানিয়েছে, তারা ঘটনাটি সাজানো কি না, তা খতিয়ে দেখছে।
Visit afnews.co.za for more information.